নাস্তিকের ধর্মকথা
ঠান্ডা মাথার এই ব্লগার নাস্তিক হলেও সবার শ্রদ্ধেয়।
প্রথমেই উনার একটা কবিতা:
অন্ধ, বধির, হৃদয়হীন ঈশ্বরকে
তুমি বলেছিলে-/
মানুষের রিজিকের ভার তোমার কাঁধে, তোমার কাঁধ আজ তবে প্রশস্ত নয়?
৮৫৪ মিলিয়ন এর চিৎকার খাবার না পাওয়ার যন্ত্রণা, কান্না-/
তোমার কর্ণকুহরে প্রবেশ করে না?/
আর কত জোরে চিৎকার করতে হবে? /
এই অপুষ্ট শরীর থেকে কতই বা জোর আওয়াজ বের হয়- তুমিই বলো!/
মাছিরা পর্যন্ত দয়ার্দ্র, /
ফেলে যায় না কুকুরেরা ছলছল চোখে তাকিয়ে থাকে অপলক/
পিঁপড়েরা সুড়সুড়ি দেয় এখানে ওখানে-/
কিন্তু তুমি? দেখতে পাও না কিছুই?
----------------------
উনার কিছুটা পরিচয় :: নাস্তিকের ধর্মকথা
:: নাস্তিকের ধর্মকথা কেন?
:: আমি নাস্তিক। আমার ধর্মকথন তথা একজন নাস্তিকের ধর্ম সম্পর্কিত কথাবার্তা তুলে ধরাই আমার উদ্দেশ্য।
:: কি আপনার ধর্ম?
:: মানবধর্ম এবং নাস্তিক্যবাদ।
:: আপনার ধর্ম বলছেন মানবধর্ম, আর মানবজাতির জন্য কিছুই করেন নি? আপনাকে বুঝা হয়ে গেছে! কাজের বেলায় ঠনঠন !!
:: হা হা। আসলে 'মানবতাবাদ/হিউম্যানিটি আমার ধর্ম'- এটা আমি একটু অন্যভাবে বুঝি- দর্শনগত দিক থেকে বিষয়টা দেখলে বুঝানোটা সহজ হবে।
মানবসমাজে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের একটা ধারণা আছে। প্রচলিত ধর্মগুলো নিজ নিজ ব্যাখ্যা অনুযায়ি স্ব স্ব ধারণা গড়ে তুলে এবং বিভিন্ন ধর্মে এই ধারণার মিল ও অমিলও পাওয়া যায়। প্রচলিত প্রধান ধর্মগুলোর ক্ষেত্রে এই ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের ধারণার মূলে আছে কোন অশরীরি একজনের নির্দেশ বা পবিত্র ও ঐশী দাবিকৃত কোন এক ধর্মগ্রন্থের দেখানো পথ বা পরলোকের ভয়/চিন্তা কিংবা কোন এক বা একাধিক মহাপুরুষ/নবী/ঋষীর আদেশ-উপদেশ। ফলে, এই ধারণা বড় বেশী স্থবির - স্ট্যাটিক। দেশ-কাল-পাত্র-পরিস্থিতি সেখানে গৌন, মানুষকে নিয়ে এই সমস্ত আদেশ-উপদেশ-নির্দেশ উত্থাপিত হলেও মানুষও যেন সেখানে গৌন; মূল হচ্ছে অশরীরি সেই একজন বা বহুজন, পবিত্র ও ঐশী দাবিকৃত সেই গ্রন্থ কিংবা কোন যুগ/আমলের এক বা একাধিক সেই মহাপুরুষ। আপরদিকে আমার ধর্ম যখন বলছি মানবধর্ম বা হিউম্যানিটি, তখন বুঝাতে চাচ্ছি আমার কাছে সবকিছু বিচারের মানদন্ড হচ্ছে এই মানবজাতি- সমগ্র মানবসমাজ, যার দেশ-কাল-পাত্র ভেদে বৈচিত্র আছে এবং যা নিয়ত প্রবাহমান ও গতিশীল। সুতরাং আমার ক্ষেত্রে ভালো-মন্দের ধারণাটাও স্ট্যাটিক তো নয়ই, প্রচন্ড গতিশীল। কোন কাল্পনিক সত্ত্বা বা বিশেষ কোন গ্রন্থ যা একান্তই কাগজের তৈরি ও ব্যক্তি বিশেষের লিখিত কিংবা কোন সে কালের এক বা একাধিক রক্তমাংসের মানুষের উপর যুগ যুগ ধরে ও সর্বভূতে অর্থহীন এবং অন্ধ নির্ভরতার কোন স্থান এই মানবধর্মে নেই।
আরো কিছু উল্লেখযোগ্য পোস্ট:
বিবর্তনে বাংলার গান: আজকের হালচাল
ঈশ্বরের সাথে কিছুক্ষণ ....
নাস্তিক হয়েও যেসব কারণে মুহম্মদ সা: কে খুব শ্রদ্ধা করি ...... (৩য় পর্ব)
ঈদ? নাকি পশুহত্যার উৎসব?
কোরআন ও নারী এবং জাকির নায়েকদের গালগল্পের জবাবে- ২
কিছু কৌতুক শুনাই.... (অবশ্যই আস্তিক্য- নাস্তিক্য বিষয়ক)
প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... বিডিআর ঘটনাবলী নিয়ে
ইসলামিক উত্তরাধিকার আইন: গাণতিক ভুল বনাম ভাষার মারপ্যাঁচ
নাস্তিক হয়ে ওঠার গল্প নিয়ে সংকলন .....
অলৌকিক সংখ্যাতত্ত্ব ....
যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন
রাশাদ খালীফা, ম্যাথমেটিকল মিরাকল অব কোরআন এবং কোরআন টেম্পারিং
"আল্লাহ" শব্দটি নিয়ে দুটি কথা
নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন
ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব
---------------
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ১২৫টি
* মন্তব্য করেছেন: ৩০৭০টি
* মন্তব্য পেয়েছেন: ৪৭০৯টি
* ব্লগ লিখেছেন: ৪ বছর ৩ মাস
* ব্লগটি মোট ১৮৬৮৪০ বার দেখা হয়েছে
(মূলত: ইসলাম) ধর্মের এই মহান সমালোচনাকারির যোগ্য কোন প্রতিদ্বন্দী ব্লগে কেউ হয়ে উঠতে পারে নাই।
তাকে মিসাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

