somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয়িশ বালাদি...

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ আপনাদের পরিচয় করিয়ে দেব মিশরের একটি অতি পরিচিত খাবার ভুট্টার রুটির সাথে। আরবী ভাষায় একে বলে 'খুবজ বালাদী' মিশরের লোকাল ভাষায় বলে 'আয়েশ বালাদী' বা সংক্ষেপে বলে 'এশ'। এই ধরনের রুটি আরব বিশ্বের সব দেশেই পাওয়া গেলেও আমাদের অঞ্চলে সাধারণত দেখা যায় না। এই রুটিগুলি স্বাদে তেমন পার্থক্য না হলেও এর ব্যাবহারিক পার্থক্য অনেক। প্রথমত দামে অনেক সস্তা।
- মুলত সরকারী অর্থায়নে এই ধরনের ফ্যাক্টরি তৈরি করা হয়ে থাকে ফলে খুবই সস্তায় এই রুটি জণসাধারণের কাছে পৌছানো সম্ভব হয়ে থাকে। এই রুটিগুলি তিন প্রকারের হয়ে থাকে। আকারে বড় এবং অপেক্ষাকৃত ভাল আটা দিয়ে তৈরি রুটি গুলির খুচরা মুল্য মিশরি ৫০ পয়সা। বা বাংলাদেশের পাঁচটাকার মত। আকারে এর থেকে একটু ছোটরুটি ১ পাউন্ডে পাওয়া যায় ৪ টি। সবচেয়ে মজার ব্যাপার হলো তৃতীয় প্রকারের রুটি গুলি ১ টাকায় পাওয়া যায় ২০ টি। মানে একটি রুটি বাংলাদেশের পন্চাশ পয়সা। ২০১৫ সালে বাংলাদেশে ৫০ পয়সায় একটি রুটি কল্পনাও করা যায় না। রুটির ক্যাটাগরি তিনটি থাকলেও এর গুনগত মান স্বাদ সব প্রায় একই। এই একটাকার ২০ রুটি দিয়ে ৪/৫ সদস্যের একটি পরিবার একদিন খুব ভাল করেই চলতে পারে। ফলে গরিব শ্রেণীর মানুষদের অন্তত খাবার নিয়ে অত চিন্তা করতে হয় না। আমাদের অঞ্চলসমুহে এই রুটির ব্যাবস্থা যদি সরকার করতে পারতো তবে গরিব মানুষদের ক্ষুধার জ্বালা অনেকটাই কমে যেত।



দামে সস্তা ছাড়াও এই রুটির নানাবিধ সুবিধা রয়েছে। যেমন:
- এই রুটি অনেক সময় ধরে পেটে থাকে তাই শহজে ক্ষুধা লাগে না।
- দীর্ঘ সময় সতেজ থাকে। ফ্রিজ ছড়াই ২/৩ দিন খাওয়া যায়।
- কখনো পচে না। কোথাও ফেলে রাখলে শুকিয়ে কাঠের মত হয়ে যাবে কিন্তু পচে দুর্গন্ধ তৈরি করবে না।
- শহজে ক্যারি করা যায়। এই রুটিতে কখনো ধুলা বালি লেগে থাকে না। মাটিতে কিংবা রাস্তায় পরে গেলেও ঝাড়া দিলে ক্লিন হয়ে যায়। ফলে খুব শহজেই এক স্থান থেকে আরেকস্থানে আনা নেয়া করা যায়। যত্রতত্র রেখে খাওয়া যায়।
- বিভিন্ন ধরনের খাবারের সাথে এই রুটি খাওয়া যায়। যেমন: সব্জি, মুরগি, গরুর মাংসের সাথে খাওয়া যায়। অথবা চিজ কিংবা দুধ দিয়ে খাওয়া যায়। মিশরের রাস্তা ঘাটে কিংবা বাজারে ছোট ছোট টং দোকানের মত করে এই রুটি দিয়ে গরুর কলিজা কিংবা লিভার দিয়ে স্যান্ডউইচ বানিয়ে সারা দিন সারা রাতই বিক্রি করতে দেখা যায়। এছাড়াও গড়ম গড়ম রুটি কোন কিছু ছাড়াও খাওয়া যায়। আমরা বাংগালিরা গরু ভুনার সাথে গড়ম গড়ম এই রুটি অনেকটা পার্টির মত করে খেয়ে থাকি :)
- এই রুটির ফ্যক্টরি সাধারণত সকাল থেকে শুরু করে রাত ১১/১২ টা পর্যন্ত চালু থাকে। এছাড়াও এই সব ফ্যাক্টরি থেকে রুটি কিনে নিয়ে শহরের অন্যন্য আধুনিক রুটির দোকান গুলি কিংবা সাধারণ মুদি দোকান গুলি বিক্রি করে থাকে, যা সারা রাতই পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫০
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×