somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিড়ামিডের পাশে আমার জয় বাংলা স্ট্যাম্প দর্শন

৩০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা পোষ্টে লিখছিলাম কম শিক্ষিত অনেক মিশরীয়রা বাংলাদেশ চিনে না। অনেকে বাংলাদেশ উচ্চারন করতে গিয়ে দাঁত ভেঙ্গে ফেলার অবস্থা করে। তখন একজন পরামর্শ দিয়ে বলছিলো ভাই: এর পর যদি কেউ বাংলাদেশ না চিনে তারে কইবেন 'জয় বাংলা চিন কি না? দেখবেন ঠিকই জয় বাংলা চিনবো। আইডিয়াটা ভালই লাগছিলো। (রেসপেক্ট যিনি আইডিয়াটা দিছিলেন)। সে যাই হোক... সেদিন যখন আমি আর ইন্জিনিয়ার সুজন ভাই পিড়ামিডে গেলাম বিভিন্ন হকার এসে পিছু নিতে লাগলো। কিন্তু আমি সবাইরে হুরর হুরর করে তারাই দিতাম। কিন্তু একজন পিছন ছাড়ে না। বলে কি: হেই মি.. আই হ্যাভ স্ট্যাম্প। ভেরি ওল্ড হিস্টোরিকাল স্ট্যাম্প। বিখ্যাত বিখ্যাত অনেক স্ট্যাম্প আছে আমার কাছে, একবার দেখো পছন্দ হইবো। নতুন বিষয় মনে হইলো আমার কাছে তাই কৌতুহলবশত কইলাম কি কি স্ট্যাম্প আছে তোমার কাছে?

- আমার কাছে গ্রিক সভ্যতার স্ট্যাম্প আছে।
- ক্লিও পেট্রার স্ট্যাম্প আছে
- প্রাচিন মিশরী সভ্যতার অনেক অনেক স্ট্যাম্প আছে
- ফেরাউনিক স্ট্যাম্প আছে


আমি কইলাম গুড গুড ভেরি গুড। এইবার কউ তোমার কাছে জয় বাংলার স্ট্যাম্প আছে?
- বেটায় বলে হ আছে......
আমি কইলাম তোমার কাছে বঙ্গবন্ধু স্ট্যাম্প আছে?
- বেটায় বলে হ আছে....


আমার তো মাথা ঘুরান্টি দিয়া উঠলো...... বেটায় কয় কি!!! মনে মনে চিন্তাকরলাম থাকবারও পারে। গোল এই পৃথিবীতে এটা তেমন কোন ব্যফার না। কইলাম ওকে আমারে স্ট্যাম্প দেখাও। বেটায় ক্লিওপেট্রার স্ট্যাম্প ফেরাউনিক স্ট্যাম্প আরো হাবি জাবি দেখাইতে লাগলো।
আমি কইলাম ঐবেডা, আমরে জয় বাংলা স্ট্যাম্প দেখা.....
বেডায় খালি পেচায়া পুচায়া ঐগুলায় দেখায় আর কয়:
আরিফ সায়ারু কাম?
রাখিস আওয়ি।
সায়ার মাসরি,
মুশ আগনাবি।
মানে তুমি জানো এর দাম কত? খুবই সস্তা দিমু কারণ তুমি আরবী জানো। তোমার কাছ থেকে লোকাল মিশরী প্রাইস রাখুম, ট্যুরিষ্ট প্রাইস রাখুম না....


আমি এক ঝাড়ি দিয়া কইলাম: ঐ বেয়াদব বেডা, সো মি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্ট্যাম্প ...... তুই যে কইলি তোর কাছে জয় বাংলা স্ট্যাম্প আছে ঐগুলা দেখা...... নইলে গেলাম বইলা হাটা ধরলাম।

বেডায় কয় ওয়েট ওয়েট...... বেডায় ঝুল্লার ভিতর থেকে হাফ নেকেড ট্যুরিষ্টদের ভিউ কার্ড বাহির করলো...... আমি কইলামা ওত্তেরি এগুলা কি? হুরর হুরর ভাগ এখান থেকে।
আমি গেলাম। বেডায় কয় খারাও খারাও আরো আছে... আমি মনে মনে কই শালার আগে ফুটি এখান থেকে, শেষে না সানি লিওনের ছবি বের করে দেখায়া কয় এই যে জয় বাংলা স্ট্যাম্প......

(কারো কাছে তথ্য থাকুক আর নাই থাকুক উপরের কাহিনি সত্য)
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×