কট্টর হিন্দুবাদী, ধর্মান্ধ, উগ্র, 'নরেন্দ্র মোদী' ক্ষমতায় এসে একেবারে পরিবর্তন হয়েগেছেন। ভেবেছিলাম তিনি যেহেতু পরিবর্তন হয়েছেন সেহেতু নিজের পূর্বাবস্থান থেকে সরে এসে নিজ সমাজকেও কুসংস্কারমুক্ত করতে প্রানপন চেষ্টা করবেন। সত্য বলতে তিনি চেষ্টা করেছেনও, কিন্তু অন্ধত্বের শেকড় এত গভীরে যে সহজেই উপরে ফেলা সম্ভব নয়, তারই প্রমান মিললো এবার ভারতের 'উত্তর প্রদেশ' রাজ্য। সম্প্রতি নির্বাচনে ইউপির মুখ্যমন্ত্রী হয়েছেন এমন একজন ব্যক্তি যে কেবল কট্টর হিন্দুবাদীই নন, রীতিমত তিনি একজন সাধু, যোগী, সন্যাসী। মোদ্দকথা সকল প্রকার কুসংস্কারের চলন্ত উদাহরণ তিনি। শুধু তাই নয়, ইসলাম ধর্মের অনুসারীদের ব্যাপারে তার বক্তব্য সন্ত্রাসীদের বক্তব্যের মতই।
নাম তার আদিত্যনাথ, - যিনি তার মুসলিম-বিরোধী কথাবার্তার জন্য সুপরিচিত। 'সুযোগ পেলে প্রত্যেক মসজিদে গৌরী গণেশের মূর্তি বসানোর' কথাও একবার বলেছিলেন তিনি।
আধুনিক ভারতীয় সমাজে প্রকাশ্য ভোটে এমন একজন ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়াটা খুবই দুঃখের বেপার। এই থেকে স্পষ্ট ধারণা পাওয়াযায় আমাদের ভারতবর্ষকে কুসংস্কারমুক্ত হয়ে বিবেকবান সচেতন সু-শিক্ষিত মানুষ হতে সময় লাগবে আরো অনেক বছর। সেই পর্যন্ত হায় হুতাশ আর আক্ষেপেই কাটবে আমাদের জীবন....
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



