somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেনরি রাইডার হ্যাগার্ডের "মুন অভ ইজরাইল"

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা বরাবরই আমাকে মুগ্ধ করে,এবারও তার ব্যতিক্রম হয় নি!অনেকদিন পর স্যার হ্যাগার্ডের লেখা বই নিয়ে বসলাম,বইয়ের নাম "মুন অভ ইজরাইল"। কাহিনী আবর্তিত হয়েছে কয়েক বছর পূর্বের মিশরকে উপজীব্য করে।কাহিনী টি আমাদের প্রায় সবার জানা,সেই জানা গল্পটাই নতুন ছাঁচে উপন্যাসে রূপ দিয়েছেন প্রবাদপ্রতিম ইংরেজ লেখক স্যার হ্যাগার্ড।

প্রাচীন মিশরের মেম্ফিস শহরের এক দরিদ্র লেখক অ্যানার আত্মকথন দিয়ে লেখক আমাদের নিয়ে গেছেন সেই কুরআনিক ইতিহাসে।ইউসুফ আঃ মিশরের উজির থাকাকালীন সময়ে বনি ইজরায়েল এর অনেকে শরনার্থী হিসেবে মিশরে আশ্রয় গ্রহন করে।কিন্তু জাত্যাভিমানী মিসরীরা কিংবা পরবর্তী সময়ের দাম্ভিক শাসকেরা তাদের সহ্য করতে পারতো না।সময়ের পরিক্রমায় ইউসুফ আঃ এর সাম্রাজ্য শেষ হয়ে গেলে সেইসব বনি ইজরায়েলরা নিগৃহীত হতে থাকে।তৎকালীন মিশরের শাসকরা তাদের পরিনত করেছিল দাসে।দিনে দিনে তাদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে চলছিল।তাদের না ছিল মৌলিক অধিকার,না ছিল মানবাধিকার।

তেমনি এক সময়ে বনি ইজরায়েলদের মাঝে আবর্তিত হন নবী মুসা আঃ ও তার সহোদর হারুন আঃ।তারা ফারাওদের অত্যাচার, নির্যাতনের হাত থেকে বনি ইজরায়েলদের বাচাতে তৎকালীন ফারাও মেনাপটা'র কাছে প্রস্তাব করেন যেন বনি ইজরায়েলদের মিশর ছেড়ে যাওয়ার অনুমতি দান করা হয়।কিন্তু ফারাও তাদের প্রস্তাব প্রত্যাখান করেন।জেনে রাখা ভালো,ফারাও/ফেরাউন ছিল তৎকালিন মিশরের রাজাধিরাজদের পদবী,তাদের একেকজনের আলাদা আলাদা নাম ছিল।

মেনাপটা'র মৃত্যুর পর ফারাও হলেন আমেনমেসিস।যদিও ক্ষমতার প্রকৃত দাবিদার ছিল যুবরাজ শেঠি।কিন্তু তিনি ছিলেন বনি ইজরায়েলদের প্রতি সুহৃদ ও নবীদ্বয়ের দাবির সমর্থক।ফারাও আমেনসিসের নিকটও একই দাবি পেশ করা হয়,তিনিও তার পূর্বসূরির মত দাম্ভিকতার সাথে নবী মুসা'র (আঃ) দাবি প্রত্যাখান করেন।নবী তাদের হুশিয়ার করে দেন সৃষ্টিকর্তা প্রদত্ত এক অনাগত অভিশাপ সম্পর্কে,জানিয়ে দেন "মরণ হবে এদের খাদ্য,রক্ত হবে পানীয়।"

এরপর পুরো মিশর জুড়ে নেমে আসে সেই অভিশাপ।সুপেয় পানির উৎসগুলো হয়ে যায় রক্তলাল,পতঙ্গপালের আক্রমনে ফসল নষ্ট হয়ে দেখা দেয় দূর্ভিক্ষ।সূর্যের আলো পাওয়া যায় না, দেখা যায় না চাঁদ-তারা!এক আশ্চর্য আভিশাপ-আলোর আকাল।

সেই চরম দুঃসময়ে অবশেষে বনি ইজরায়েলদের দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দান করা হয়।নবীদ্বয় দাবি করেন,তাদের যেন তাদের সম্পদসহ চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়।তাতেও রাজি হয় ফারাও আমেনমেনিস।কিন্তু বাধা হয়ে দাড়ায় রাজকন্যা-যুবরানী উসার্টি।তিনি চান বনি ইজরায়েলরা যেন নিঃস্ব অবস্থায় ফিরে যায়,তার প্ররোচনায় আমেনমেসিস তার পূর্বের অনুমতি বাতিল করে নতুন আদেশ দেন- "মিশরের সম্পদে অধিকার শুধু মিশরীয়দের,অন্য কারো নয়।" একই সাথে বনি ইজরায়েলদের কাছ থেকে তাদের সম্পদ রেখে দেওয়ার জন্য সৈন্য যাত্রার আদেশ দিলেন, যার নেতৃত্বে রইলেন তিনি নিজেই।

শুরু হলো ভূমিকম্প,মহাপ্রলয়। আর ফারাও আমেনমেসিসের পরিনতি তো সবারই জানা।আজও সেই স্বাক্ষী হয়ে সংরক্ষিত হয়ে আছে আমেনমেসিসের লাশ।

যুদ্ধ,সংঘাত,ষড়যন্ত্র আর নবী মুসার সেই ঘটনা স্যার হ্যাগার্ডের চোখে দেখতে চাইলে পড়তে পারেন বইটি।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×