somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবিত গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ

২৯ শে মে, ২০১২ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধ করে দেশটা স্বাধীন করে এখন আমাদের রিক্সা চালাতে হয়, এতে যত না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় যখন রাজাকারেরা এই দেশে মুক্তিযোদ্ধাদের সামনে গাড়িতে করে চলাফেরা করে। ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রিক্সাচালক বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন। |-) |-)

মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়ী নওগাঁ জেলার সাপাহার থানার শিরণটী গ্রামে। তার বাবার নাম লাল মুহাম্মদ। ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন তিনি।

তিনি জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর থেকেই যুদ্ধের মানসিক প্রস্তুতি নিতে শুরু করি। পাক হানাদার বাহিনীর ২৫ মার্চের নৃশংসতার খবর ছড়িয়ে পড়লে কৃষিকাজ ছেড়ে চলে যাই ভারতের মালদহের তপন থানার পাড়িলিয়া ক্যাম্পে। যুদ্ধে যাওয়ার আগে মাকে বলি ‘সাড়ে সাত কোটি মানুষের সবাই তো যুদ্ধে যাবে না মা; আমি যুদ্ধে যাচ্ছি তুই দোয়া করিস। তোর আরো দুইটা ছেলে ও একটা মেয়ে থাকল। যাওয়ার সময় মার মনটা একটু খারাপ হল। পরে বলল যা বেটা যা যেতে তো হবেই।

পরে আমি মাকে বললাম, তুই দোয়া করলে আমি স্বাধীন হয়ে ফিরে আসব। মা আমার মাথায় হাত বুলাল দোয়া করে দিল। আমি চলে গেলাম। যাওয়ার সময় পিছন ফিরে দেখলাম মা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম তুই দেখে আছিস কেন? তুই দোয়া করিস আমি দেশ স্বাধীন করে ফিরে আসব। মা হাসল আর বলল, যা বেটা দোয়া করে দিলাম তোর বিপদ আসলে বিপদ কেটে যাবে। আর পিছনে ফিরে দেখিনি। চলে গেলাম ভারতের মালদহের তপন থানার পাড়িলিয়া ক্যাম্পে।

সেখানে ট্রেনিং নিয়ে রাতে ঢুকতাম দেশে। চালাতাম গেরিলা হামলা। প্রথমে নাজমুল হক ও পরে নুরুজ্জামানের অধীনে যুদ্ধ করি ৭নং সেক্টরের নওগাঁ ও রাজশাহী অঞ্চলে। বরাবরের মতো এক রাতে হামলা চালাতে আসি সাপাঁহারের পাক ক্যাম্পে। এসে দেখি সব ফাঁকা, পাক বাহিনীর কোন চিহ্নও নেই আশেপাশে। পরে জানতে পারলাম যুদ্ধ থেমে গেছে। স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ। আনন্দে ভরে গেল মন।

নিজের ভাষায় আলাউদ্দিন বলেন, ‘সেদিন যে আনন্দ পাইছিনু এরকম আনন্দ মনে হয় আর কোনদিন পামুনা।’

আলাউদ্দিন আরো বলে, আমাদের দলে ছিল ১০০-১৫০ জনের মত মুক্তিযোদ্ধা। যুদ্ধে কেউ মারা গেলে আমাদের জানতে দিত না। আমাদের লোকজনই তাদের সরিয়ে নিত। মাঝে মাঝে বড় কোন আক্রমণে গেলে পাশের ক্যাম্পের মুক্তিযোদ্ধারা এসে আমাদের সহযোগীতা করত।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও আলাউদ্দিন অল্প শিক্ষা বলে কোন চাকরি কপালে জোটেনি। জীবিকার তাগিদ থেকে ভাগ্যকে মেনে নিয়ে উপার্যনের জন্য রিক্সা চালাতে শুরু করেন। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা বলে তাকে সম্মান করে নওগাঁ এলাকায় তার রিক্সায় কেউ উঠতে চায় না। মুক্তিযুদ্ধের কমান্ডারা তাকে রিক্সা চালাতে মানা করে। যার ফলে তিনি নওগাঁ ছেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিক্সা চালাতে আসেন।

আলাউদ্দিন ক্যাম্পাসের পাশে গেরুয়া গ্রামে একটি ভাড়া বাসায় থাকে। পরিবারের অন্যান্য সদস্যরা থাকে নওগাঁয় তার নিজ বাড়িতে। প্রতিদিন তার উপার্জন মাত্র এক থেকে দেড়’শ টাকা। এ স্বল্প উপার্জন দিয়ে তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে।

সে জানায়, তার এই অসচ্ছল পরিবারকে সচ্ছল করার ইচ্ছা যতখানি তার থেকে বেশি ইচ্ছা জীবিত অবস্থায় যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাওয়া।

তিনি বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুদ্ধাপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হলে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে এবং সে সব মুক্তিযোদ্ধা আছে তারাও মানসিক দিক দিয়ে স্বস্তি পাবে।
যুদ্ধ করে দেশটা স্বাধীন করে এখন আমাদের রিক্সা চালাতে হয়, এতে যত না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় যখন রাজাকারেরা এই দেশে মুক্তিযোদ্ধাদের সামনে গাড়িতে করে চলাফেরা করে। ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রিক্সাচালক বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন।

মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়ী নওগাঁ জেলার সাপাহার থানার শিরণটী গ্রামে। তার বাবার নাম লাল মুহাম্মদ। ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন তিনি।

তিনি জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর থেকেই যুদ্ধের মানসিক প্রস্তুতি নিতে শুরু করি। পাক হানাদার বাহিনীর ২৫ মার্চের নৃশংসতার খবর ছড়িয়ে পড়লে কৃষিকাজ ছেড়ে চলে যাই ভারতের মালদহের তপন থানার পাড়িলিয়া ক্যাম্পে। যুদ্ধে যাওয়ার আগে মাকে বলি ‘সাড়ে সাত কোটি মানুষের সবাই তো যুদ্ধে যাবে না মা; আমি যুদ্ধে যাচ্ছি তুই দোয়া করিস। তোর আরো দুইটা ছেলে ও একটা মেয়ে থাকল। যাওয়ার সময় মার মনটা একটু খারাপ হল। পরে বলল যা বেটা যা যেতে তো হবেই।

পরে আমি মাকে বললাম, তুই দোয়া করলে আমি স্বাধীন হয়ে ফিরে আসব। মা আমার মাথায় হাত বুলাল দোয়া করে দিল। আমি চলে গেলাম। যাওয়ার সময় পিছন ফিরে দেখলাম মা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম তুই দেখে আছিস কেন? তুই দোয়া করিস আমি দেশ স্বাধীন করে ফিরে আসব। মা হাসল আর বলল, যা বেটা দোয়া করে দিলাম তোর বিপদ আসলে বিপদ কেটে যাবে। আর পিছনে ফিরে দেখিনি। চলে গেলাম ভারতের মালদহের তপন থানার পাড়িলিয়া ক্যাম্পে।

সেখানে ট্রেনিং নিয়ে রাতে ঢুকতাম দেশে। চালাতাম গেরিলা হামলা। প্রথমে নাজমুল হক ও পরে নুরুজ্জামানের অধীনে যুদ্ধ করি ৭নং সেক্টরের নওগাঁ ও রাজশাহী অঞ্চলে। বরাবরের মতো এক রাতে হামলা চালাতে আসি সাপাঁহারের পাক ক্যাম্পে। এসে দেখি সব ফাঁকা, পাক বাহিনীর কোন চিহ্নও নেই আশেপাশে। পরে জানতে পারলাম যুদ্ধ থেমে গেছে। স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ। আনন্দে ভরে গেল মন।

নিজের ভাষায় আলাউদ্দিন বলেন, ‘সেদিন যে আনন্দ পাইছিনু এরকম আনন্দ মনে হয় আর কোনদিন পামুনা।’

আলাউদ্দিন আরো বলে, আমাদের দলে ছিল ১০০-১৫০ জনের মত মুক্তিযোদ্ধা। যুদ্ধে কেউ মারা গেলে আমাদের জানতে দিত না। আমাদের লোকজনই তাদের সরিয়ে নিত। মাঝে মাঝে বড় কোন আক্রমণে গেলে পাশের ক্যাম্পের মুক্তিযোদ্ধারা এসে আমাদের সহযোগীতা করত।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও আলাউদ্দিন অল্প শিক্ষা বলে কোন চাকরি কপালে জোটেনি। জীবিকার তাগিদ থেকে ভাগ্যকে মেনে নিয়ে উপার্যনের জন্য রিক্সা চালাতে শুরু করেন। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা বলে তাকে সম্মান করে নওগাঁ এলাকায় তার রিক্সায় কেউ উঠতে চায় না। মুক্তিযুদ্ধের কমান্ডারা তাকে রিক্সা চালাতে মানা করে। যার ফলে তিনি নওগাঁ ছেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিক্সা চালাতে আসেন।

আলাউদ্দিন ক্যাম্পাসের পাশে গেরুয়া গ্রামে একটি ভাড়া বাসায় থাকে। পরিবারের অন্যান্য সদস্যরা থাকে নওগাঁয় তার নিজ বাড়িতে। প্রতিদিন তার উপার্জন মাত্র এক থেকে দেড়’শ টাকা। এ স্বল্প উপার্জন দিয়ে তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে।

সে জানায়, তার এই অসচ্ছল পরিবারকে সচ্ছল করার ইচ্ছা যতখানি তার থেকে বেশি ইচ্ছা জীবিত অবস্থায় যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাওয়া।

তিনি বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুদ্ধাপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হলে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে এবং সে সব মুক্তিযোদ্ধা আছে তারাও মানসিক দিক দিয়ে স্বস্তি পাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×