somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায়িত্ব নিয়েই বলছি;

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দায়িত্ব নিয়েই বলছি;

গত বুধবারের পর থেকে এনাম মেডিক্যাল ঘুমায়নি... দমকল বাহিনী, দম ফেলার সময় পায়নি... নবম পদাতিক ডিভিশনের সৈনিকরা একটু সময়ের জন্যও চোখটা বন্ধ করেনি

এখন পর্যন্ত প্রায় ২৫০০ মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আবার বলছি, আড়াই হাজারর মানুষকে ধ্বংসস্তুপের ভিতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আড়াই হাজার মানুষ কতগুলো জানেন? এরা একসাথে দাঁড়ালে মনে হবে কোনও রাজনৈতিক দলের মিটিং হচ্ছে। এতোগুলো জীবিত মানুষকে ওখান থেকে বের করে আনা চাট্টিখানি কথা না

আমি দাঁড়িয়ে দেখেছি... না কেউ অবহেলা করেনি উদ্ধারকাজে ...যে যেটা পেয়েছে সেটা নিয়েই এগিয়ে এসেছিলো

সর্বপ্রথম দৌড়ে এসেছিলো লিটনের মা, খুন্তি নিয়ে... এমন ভাবে দৌড়ে এসেছিলো যে পারলে তিনি তার হাতের খুন্তিটা দিয়েই সব ধসে পড়া ছাদগুলোকে আল্গি দিবে

কালকে ওখানে আমি দাঁড়িয়ে হঠাৎ শুনলাম, দমকলের এক কর্মীকে বলতে; “কেউ একটা ডাইলের চামচ দেন আমাকে... নিচে একজনকে দেখা যাচ্ছে... ওকে পানি খাওয়াতে হবে”

২ মিনিটের মধ্যে দেখলাম আরেক লিটনের মাকে, ডাইলের চামচ নিয়ে দৌড়াতে দৌড়াতে হাজির...

হয়তো উদ্ধারকর্মীর কেউ চিৎকার দিয়ে বলছে, ‘কেউ ২ টা হাতুড়ি দেন তো আমারে’... সাথে সাথে সাভার এলাকা থেকেই ২০০ হাতুড়ি এসে হাজির.. ঢাকায় খবরটা আসতে আসতে ২ হাজার হাতুড়ি রেডি

ভালো লেগেছে... লিটনের মা-দের দেখে

... ভালো লেগেছে, সাভার এলাকার হাজারো লিটনদের দেখে; তারা কিন্তু ওখানে, ‘রানা প্লাজা ধ্বসে যাওয়ায় যে ওপাশের আকাশ একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে’, তা দেখতে আসেনি। এসেছে, একটু পানিটা পারলেও এগিয়ে দিতে

... ভালো লেগেছে যখন দেখলাম, সরকারী দলকে ধুয়ে ফেলার পরেও কিছু কিছু জনপ্রতিনিধি টানা তিনদিন থেকে ওখানে মুখ কালো করে বসে আছে

ভালো লাগেনি দেখতে... যখন দেখলাম এক লাশের নিকট আত্মীয়, লিটনদের হাতে মার খাচ্ছে... কারণ ধরা পরে গেছে যে, সে আসলে নিকট আত্মীয় নয়, লাশের ২০ হাজার টাকা নিতেই সে এসেছে; তার পকেটে গাঁজার পুরিয়াও পাওয়া গিয়েছে।

হ্যা কিছুটা ভালোও লেগেছে তাকে দেখে... কারণ, যে ৩৬৫ দিনই সমাজের লাথি খায়, সে একদিনে মার খেয়ে আর কতটুকুই বা ব্যাথা পাবে...

ভালো লেগেছে... ফেসবুকে মানুষের উৎকণ্ঠা দেখে; যে হোমপেইজ, ৫ ফেব্রুয়ারির পর থেকে মুসলমান... হিন্দু... আস্তিক... নাস্তিক নিয়ে ছিল... সেই হোমপেইজই আজ একত্রিত হয়েছে, সবাই বলছে; “সাভারের জন্য রক্ত চাই” ... ভালো লেগেছে যে, কেউ বলছে না, “শুধু মুসলমানের রক্ত চাই... কেউ বলছে না, নাস্তিকের রক্ত চাই না”

ভালো লেগেছে যখন ফেসবুকের ছাগু সম্রাট ট্যাগ খাওয়া ইসলামিক ব্লগার আরজেল ফোন দিয়ে বলল, “আরিফ ভাই আজ রাতে শুনলাম উদ্ধার কাজ বন্ধ হয়ে যাচ্ছে... কথাটা কি ঠিক? কেমনে কি ভাই?”

ভালো লেগেছে যখন ডিবির কাছেই শুনলাম, কারাগারে আটক স্বঘোষিত নাস্তিক আসিফ ছটফট করছে, সাভার নিয়ে কিছু করার জন্য

... ভালো লাগেনি বিরোধীদলের কাণ্ডজ্ঞানহীন নড়াচড়ার গতি দেখে

ভালো লেগেছে যখন সাভারে দেখলাম রাসেল নামের সেই ফেসবুকের ছেলেটিকে, যে কিনা দুদিন আগেও আমাকে, বাপ মা তুলে গালি দিয়েছে... সেই এখন কিনা, সেখানে উদ্ধার কাজে হেল্প করতে গিয়েছে...

ভালো লাগেনি, ঘেমে ঘেমে একাকার সেই রাসেল ছেলেটিকে একটা ডাব না খাইয়ে ঢাকায় ফিরে আসতে

ভালো লেগেছে যখন আম্মা ঘুম থেকে ডেকে তুলে, পত্রিকা দেখিয়ে নাম ধরে বলছে; এই আবির, হাবিব, রুবেল, ও হীরা এই চারজনকে আমার একাউন্ট থেকে তুলে ১০ হাজার টাকা করে প্রত্যেককে দিয়ে দে তো... তারা নাকি নিজেরাই শখানেক জীবিত মানুষকে উদ্ধার করেছে, জানিস? ওই আইলসা, ঘুম থেকে উঠ

ভালো লাগেনি, সরকারের কোনও মন্ত্রী এখনও লজ্জার মাথা খেয়েও পদত্যাগ করেনি দেখে

ভালো লেগেছে নাটক পাড়ার বনেদী ছেলে ইরেশ ভাই এর পাগলামি দেখে। অফিসের কাজ বাদ দিয়ে, অফিসের নিচেই বড়বড় ট্রাক দাড় করিয়ে রেখেছে; যে যাই দিচ্ছে, ওখানে উঠিয়ে সাভার পাঠিয়ে দিচ্ছে। ভালো লেগেছে... যখন আজকে সকালেও উনার সাথে ফোনে আলাপের এক পর্যায়ে বলল, “বৃষ্টি আসছে আরিফ ভাই, ওখানে তাবু পাঠাতে হবে তাবু, কিন্তু ভাই তাবু জিনিসটা টাঙ্গায় কেমনে? আপনি জানেন? ও আচ্ছা আপনি ও তো আর্মির লোক না”

... ভালো লেগেছে তার বুঝে শুনে করা পাগলামিটা

ভালো লেগেছে, জাগো ফাউন্ডেশনের কর্ণধার সেই পিচ্চিটাকে যখন দেখলাম কলাবাগানের এক কোনায়, এক বাবুর্চি বাড়ির সামনে, একা দাঁড়িয়ে বড় পাতিলে করে খাবার উঠাচ্ছে গাড়িতে, সাভারে দিবে বলে

ভালো লেগেছে ফেসবুকের জেবতিক ভাইকে যে কিনা দিনে ২/৩ বার নিজে গাড়ি চালিয়ে সাভারে ঢাকা সাভার ঢাকা করেছে

...ভালো লাগেনি, নামের আগে ডাক্তার নাম লাগানো কিছু ব্লগারদের এক চোখা নীতি দেখে

ভালো লেগেছে ফেসবুকের লিটনদের, যারা প্রতিদিন সকালে কেডস পড়ে রেডি হয়ে বসেছিলো, শুধু আমার ডাকের অপেক্ষায়, শুধু এটা শোনার জন্য; “চল সাভারে, বিল্ডিঙের ভিতরে ঢুকতে হবে সুরঙ্গ দিয়ে, পারবি তো?”

মনে কি আছে আমেরিকায় থাকা সেইই বাঙালী ছেলেটির কথা, যার ক্যান্সার হয়েছিলো, এবং যে গত মাসেই পুরো সুস্থ হয়ে গেছে? হ্যা ভালো লেগেছে... যখন দেখলাম, সে তার স্টেটসের বাঙ্গালীদের কাছ থেকে টাকা তোলার অনুমতি চেয়ে ইনবক্স করেছে

ভালো লাগছে না এই লেখাটা লিখতে লিখতে হাত বারবার কিবোর্ডের কাছ থেকে সরিয়ে চোখের কাছে নিতে

...ভালো লাগছেনা লেখাটা শেষ করতে

কিছু লেখা না হয় অসমাপ্তই থা...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×