somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন মানুষের দিন ই সব সময় এক থাকে না

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ছাত্রকে পড়াতাম, গত ৫ মাস পড়িয়েছি, এর মাঝে ২ মাসের ই টাকা বাকী, আজকে কিছুক্ষন
আগে তার আম্মু ফোন দিয়ে বলল, তারা দেশের বাইরে চলে যাচ্ছে তাই আমার আর আসার প্রয়োজন নেই।
বেশ লজ্জার সাথেই বলেছিলাম আন্টি টাকা টা? ২ মাসের টাকা বাকী ছিল।
উনি কোন কথার উত্তর দেন নি, ফোন রেখে দিয়েছেন, কয়েকবার ফোন দিয়ে ও শেষে না পেয়ে আর ফোন
দেই নি, কি দরকার ২ মাসে ৬০০০ টাকার জন্য আমি নিশ্চয়ই মারা যাব না।
অভাব শব্দটা আসলেই আমার দু জন লোকের কথা মনে হয়,
১) দস্তয়ভস্কি
২) হুমায়ূন আহমেদ
মধ্যবিত্ত পরিবারের প্রতিটা মানুষ ই তার জীবনে একটা নির্দিষ্ট সময় নিদারুন অর্থকষ্টে কাটায়, অভাব,
অর্থ কষ্ট সব কিছুর মাধ্যমে প্রকৃতি তার সহ্য ক্ষমতা বিচার করে। আমি নিজেও অসম্ভব অর্থকষ্টে ছিলাম,
মাঝে আবার সচ্ছলতায় ও ছিলাম আবার এর মাঝে পড়েছি।
একটা গল্প দিয়ে শেষ করি,
একজন বিখ্যাত লেখক একবার বক্তৃতা দিয়ে আসছেন, তো পথের মাঝে একজন তরুণের সাথে তার দেখা,
দেখে বোঝাই যায় তরুণ দরিদ্র ঘরের ছেলে, ছেঁড়া ময়লা শার্ট, উস্কো খুসকো চুল,
তো তরুণ এসে লেখককে প্রস্তাব দিলো,
জনাব আপনি কি দয়া করে আমাকে আপনার একদিনের রোজগার ধার দেবেন,
বিনিময়ে আমি আপনাকে একদিন আমার এক বছরের রোজগার দেব,
তো লেখক বালকের কথাকে পাত্তা দিলেন না, বাড়ি ফিরে সাহায্যের নামে এমনি কিছু ডলার দিলেন,
দিয়ে বললেন, না পারলে ফেরত দিতে হবে না,
তরুণ ধন্যবাদ দিয়ে বলল, 'জনাব আপনার এই উপকার আমি কোনদিন ভুলবো না'
তো এভাবে অনেকদিন কেটে যায় লেখক সেই তরুণের কথা ভুলে যায়, হঠাৎ অনেক বছর পর সেই তরুণের
আবির্ভাব, সে তখন যুবক, লেখকের সেই মুহূর্তে অভাব চলছে।
তো তরুণ এসে তাকে কয়েক হাজার ডলার দিয়ে বলল, জনাব, আপনি একদিন আমাকে আপনার একদিনের
রোজগার দিয়ে হেল্প করেছিলেন, আজকে আমার সময় এসেছে এই নিন আমার এক বছরের রোজগার।
লেখকের সেই মুহূর্তে চোখে পানি চলে এল, এবং তিনি অদ্ভুত দৃষ্টিতে যুবক কে দেখতে লাগলেন।
সেই যুবকের নাম ছিল চার্লি চ্যাপলিন।
গল্প টা লেখার কারন হল, কোন মানুষের দিন ই সব সময় এক থাকে না, একারণে, কাউকে কোনদিন ঠকাতে,
ছোট করতে বা অপমান করতে অথবা ফিরিয়ে দিতে নেই। অহংকার এবং অর্থ এ দুটি এমন জিনিস যা এক
সাথে থাকতে পারে না, যার কাছে এ দুই থাকে তার পতন নিশ্চিত।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

×