somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ শিরোপা অস্ট্রেলিয়ার

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্রিকেটে বিশ্বাকাপে অস্ট্রেলিয়ার নারী দল পুরুষ দলের চেয়ে বরাবরই এগিয়ে। পুরুষ দল যেখানে শিরোপা জিতেছে চারবার, সেখানে নারী দল জিতেছে ছয়বার। প্রথম চ্যাম্পিয়ন হওয়া। হ্যাট্রিক শিরোপা জয়। সকল ক্ষেত্রেই দেশটির নারী ক্রিকেট দল অগ্রগণ্য।

অস্ট্রেলিয়া: ২৫৯/৭ (৫০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৫/১০ (৪৩.১ ওভার)

ফল: অস্ট্রেলিয়া ১১৪ রানে জয়ী

এই তো রোববার রাতেই অসি নারী ক্রিকেট দল সর্বশেষ শিরোপাটা জিতেছে। ভারতের মুম্বাইয়ের ফাইনালে ওয়েস্ট ইন্ডজকে ১১৪ রানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে তারা।

১৯৭৩ সালের প্রথম নারী ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এরপর (৭৮, ৮২ এবং ৮৮) টানা তিন বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার। ৯৩’র বিশ্বকাপে ইংল্যান্ড দ্বিতীয় শিরোপা জিতলেও ৯৭ সালে ফের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০০ সালে প্রথমবারের মতো শিরোপা স্বাদ নেয় নিউজিল্যান্ড। পরের বিশ্বকাপ ২০০৫ সালে অস্ট্রেলিয়ার এবং ২০০৯ সালে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ইংল্যান্ড।

মুম্বাইয়ের ব্রাবোরনে স্টেডিয়ামের ফাইনালটা হয়ে যায় একপেশে। টসে জিতে ব্যাটিং নিয়ে ৫০ ওভারে ২৫৯ রান তোলে অস্ট্রেলিয়া। তাদের ওপরের তিন ব্যাটারই খেলেছেন দারুণ। মেগ ল্যানিং, রাসেল হেইন্স এবং জেস ক্যামেরোনের ব্যাটে রান এসেছে। এদের মধ্যে জুটিও হয় বেশ। প্রথম উইকেটে ল্যানিং এবং হেইন্স ৫২, হেইন্স-ক্যামেরোনের দ্বিতীয় জুটিতে ৬৪, চতুর্থ উইকেটে ক্যামেরোন ও থালেকার ৫৫ এবং অষ্টম জুটিতে ফিল্ডস এবং পেরির ৫০ রান সাত উইকেটে বড় সংগ্রহ এনে দেয় অস্ট্রেলিয়াকে। ল্যানিং ৩১, হেইন্স ৫২, ক্যামেরোন ৭৫, ফিল্ড ৩৬ ও পেরি ২৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের শাকিনা কুইন্টেন ১০ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।

২৬০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অথৈ জলে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অসিবাহিনীর দাপুটে বোলিংয়ের সামনে ক্যারিবীয় নারী দলের ইনিংস গুটিয়ে যায় ১৪৫ রানে। একটিও ভালো জুটি গড়তে দেয়নি অস্ট্রেলিয়ান বোলাররা। পেরি তিনটি, লিসা থালেকার, ওসবর্নে ও মেগান চার্ট দুটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ই্ন্ডিজ ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দেন। ক্যারিবীয় ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ২৩ রান মেরিসা আগুলেরার।

ক্যামেরোন ফাইনালের সেরা আর বেসিট টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×