somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম যেদিন এসেছিলাম.... কানাডাতে....

০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কানাডা দেশটা মজার আর আজব:P। এখানে আসার প্রথম দিন ছিল বৃহষ্পতিবার, আগস্ট মাস। আমি আর আমার স্ত্রী, এয়ার কানাডার ঢাকার ১৩নং বাসের (যে কেউ চাইলে ৭নং ও পড়তে পারেন) মত চীপা সীটে লন্ডন থেকে প্রায় ৭-৮ ঘন্টা জার্নি করে যখন আমাদের ভাড়া করা বাসার সামনে নামি তখন আমাদের দুজনেরই খিঁদেয় পেট চো চো করছে। তাছাড়া এয়ারপোর্ট থেকে আসার পথে বাসের ড্রাইভারের বকবকানি (আমাদের সাথে না, ১টা মেয়ের সাথে) র ঠেলায় কানও ঝালাপালা হয়ে গেছে।বাসায় বাক্সপেটরা রেখে আমাদের সদ্য বাড়িওয়ালেকে জিজ্ঞাসা করলাম, কোথায় খাওয়া যায়। সে আমাদেরকে সরল(!) মনে বলল কাছেই একটা ভিয়েতনামীজ রেস্তোরা- "ফো দা বো" আছে, সেখানে ভালো, কমদামী নুডুলস পাওয়া যায়। ও আমদেরকে রেস্তোরাটা চিনিয়ে দিল, আমরা ঢুকলাম সেখানে। কিন্তু মেন্যু দেখেতো পড়ে গেলাম বিপদে, কিছুইতো পরিচিত মনে হচ্ছে না:-*। শেষে একটা আইটেম দেখে মনে হল যে এটা ভেজিটেবল নুডুলস টাইপ, দামও কম মাত্র ৫ ডলার (এটা আসলে এখন কম মনে হচ্ছে, প্রথমদিন এসে মনে হচ্ছিল ৫ ডলার মানে ৩০০ টাকার উপরে) কিছুক্ষন অপেক্ষার পরে আসলো আমাদের ভেজিটেবল নুডুলস, কিন্তু সেটা আমাদের পরিচিত নুডুলসের ধারেকাছেও না, মনে হল শুধু গরম পানিতে কিছু নুডুলস আর কিছু সবজি সিদ্ধ যার আবার বেশীরভাগ অপরিচিত ( আসলে ছিল ব্রকলি, আরো কিছু চাইনীজ সবজি যার নাম আমি আজো জানি না) আর তার যে কি গন্ধ। তখন আমাদের চেহারাটা দেখার মত হয়েছিল :P। খিদেয় নাড়ীভুড়ী জ্বলে যাচ্ছে আর এমন সময় এরকম খাবার যা খেতে পারবো না তখন কেমন লাগে।।X(( আমরা কিছুক্ষন খাওয়ার ব্যর্থ চেষ্টা করে সেখান থেকে বের হয়ে আসলাম। আমি এখনো থোবড়াদের দোকানে খুব বাধ্য না হলে খাইনা।B-)
যাইহোক সেখান থেকে বের হয়ে আমরা অন্য কোন খাওয়ার দোকান খুজঁতে লাগলাম, কিন্তু মোটামুটি সব দোকানই বন্ধ, আমরাতো বিশাল অবাক। শালা কোন দেশে আইসা পড়লাম, এতো তাড়াতাড়ি সব দোকান বন্ধ হয়ে যায়??!!X( শেষে একটা চাইনীজ গ্রোসারী শপ পেলাম (এটাকে যে গ্রোসারী স্টোর বলে সেটা অবশ্য পরে জেনেছি:P) কিন্তু সেখানে ঢুকতেই তীব্র ঝাঝালো গন্ধ ( সেটা ছিল পর্কের মাংসের রান্নার গন্ধ যেটা এখনো আমি সহ্য করতে পারি না)। সারা দোকানে ঘুরেও কোন খাবার পছন্দ করতে পারলাম না তখন /:)। বের হয়ে হাটঁছি, এমন সময় এক মাতাল আমাদেরকে জিজ্ঞাসা করলো তোমারা কোথ্থেকে আসছো? নর্থ পোল থেকে? সেটা ছিল রাস্তায় প্রথম কোনো আমাদের মাতাল দেখা, আমারা তাড়াতাড়ি সেখান থেকে সরে গেলা্ম। পরে বুঝতে পেরেছিলাম কেন সে আমাদের এই প্রশ্ন করেছিল, কারন তখন আমরা দুজনেই ফুল জ্যাকেট পড়ে হুডি তুলে হাঁটছিলাম অথচ তখন মাত্র আগস্ট মাস।:-*
অনেক খোজাখুজি করেও পছন্দমত খাবার না পেয়ে শেষে আবার সেই চাইনীজ দোকানে গিয়ে আমরা কেক কিনেছিলাম। তবে ঐদিন আমাদের কেন যে পাউরুটি আর জেলী/কলার কথা মাথায় আসে নাই সেটা আমি এখনো বুঝতে পারি না :|
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×