somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সঙ্গীতাঙ্গন ও সাহিত্যসমাজ দেশে ক্রমবর্ধমান ইভটিজিং আর ধর্ষনগুলোর জন্যে দায়ী কি?

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সঙ্গীতাঙ্গন ও সাহিত্যসমাজ দেশে ক্রমবর্ধমান ইভটিজিং আর ধর্যন তথা যুবসমাজের সামাজিক অবক্ষয়ের জন্যে কতটা দায়ী? পুরোটা নাহলেও এর কিছু অংশ তো বটেই। আশির দশকের 'চুমকি চলেছে একা পথে, সঙ্গী হতে দোষ কি তাতে'' গানটির কথা মনে পড়ে? নায়িকা একাকি পথ চলছে আর ক্ষণে ক্ষণে তার আচল টেনে ধরে নায়কের সে কি উথাল-পাথাল গান। আরিব্বাস! আর, নব্বই দশকের ''ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা না, মীরাবাঈ'' কিংবা 'মাধবী' গান দু'টো তো এখন ইতিহাস। এইসব গানের পংক্তিগুলোর দিকে একটু খেয়াল করলেই বুঝা যায়, এগুলো কেমন বেলেল্লাপনাকে পূঁজি করে লেখা হয়েছে যা আমাদের শত-কোটি যুবসমাজকে অন্ধকার পথে নিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট।

আর, কাজী আনোয়ার হোসেন, হুমায়ুন আজাদ বা ইমদাদুল হক মিলনের মত নামকরা লেখকগণ তাদের কিছু লেখাতে যেভাবে যৌনতার রগরগে বিবরণ তুলে ধরেছেন, সেগুলোকেও কেন দায়ী করা যাবে না সমাজিক অবক্ষয়ের জন্যে? সাহিত্যের নামে এই অশ্লীলতার প্রচার সমাজে কতটা প্রভাবে ফেলেছে, তা নিয়ে একটি গবেষণা হওয়া আসলেই খুব জরূরী হয়ে পড়েছে। কিন্তু, তাই বলে কেউ যদি পুরো সাহিত্যসমাজ বা সঙ্গীতজগতের সবার উদ্দেশ্যে আঙুল তুলে, তা হবে সত্যিই একটা ভুল কাজ।

হঠাৎ এ নিয়ে লিখতে গেলাম কেন? ১১ বছরের একটি মেয়েকে নিয়ে সম্প্রতি খুব বাজে একটি ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে। যারা এই কান্ডটি ঘটিয়েছে আর যেভাবে ঘটিয়েছে তা অমানবিকতার চূড়ান্ত এক উদাহরণ। ইভটিজিং, ধর্ষন ভারতীয় উপমহাদেশের অনেক পুরোনো একটি সমস্যা। কিন্তু কথা হচ্ছে, এরজন্যে কি ধর্ম দায়ী? নাকি বলবো ধর্মের সঠিক উপস্থিতিই এসকল সমস্যার মূল কারণ? তাবৎ বড় বড় সমাজবিজ্ঞানীরাই স্বীকার করে নিয়েছেন যে, সামাজিক মূল্যবোধ গড়ে উঠার পিছনে ধর্ম একটি অতি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলোতে ধর্মের যে ছিটে-ফোটা উপাদান দেখা যায়, তা ঐ 'গরু খেয়ে মুসলমান' থাকা কিংবা, দৌড়ুতে দৌড়ুতে জুম্মার নামাজের শেষ কাতারে দাড়িঁয়ে নিজের 'মুসলমানিত্ব' টিকিয়ে রাখা। ব্যাস, ঐ পর্যন্তই। এই যখন অবস্থা, তখন আমরা ধর্মের অপব্যবহার করবো না তো আর কে করবে?

এই নোংরা ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ ইতিমধ্যেই ধর্মের দোষ খুঁজে বের করার চেষ্টা করে সমাজে আবারো একটি অশান্তি সৃষ্টি করতে ঘট পাকাচ্ছে। এটা খুবই নিন্দনিয় একটি বিষয়। আমাদের যেখানে উচিৎ ছিলো এই রকম বাজে কাজগুলোর সঠিক কারণ খুজেঁ বের করে এর প্রতিকারের ব্যবস্থা করা, সেইখানে কিনা আমরা ধর্মের ছিদ্রান্বেষনে লেগে গিয়েছি? হা খোদা!

আসলেই এইসব মানুষ নামের জানোয়ারগুলোকে দেশ থেকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দেওয়া উচিৎ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×