somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতকে নিষিদ্ধের দাবী ইসলামের স্বার্থেই সমর্থন করা উচিৎ

১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী'র বৈধতা নিয়ে রায়ের একটি কাজ কোর্টে চলছে। স্বভাবতঃ-ই এ নিয়ে দেশে আর একটি গোন্ডগোল হয়তো জট পাকাতে যাচ্ছে শীঘ্রই। আর তার জের ধরে হয়তো আরো অনেক তাজা রক্ত ঝড়ে পড়বে রাজ পথে। এসব কিছু কিছু জেনে-শুনেই কি সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা দেশের শত্রুরা এই ধরণের একটি মারাত্মক ইস্যু নির্বাচনের ঠিক আগে আগে সামনে নিয়ে আসছে যাতে করে রাজনৈতিক পরিস্থিতি একট সংঘাতে পথে যায়? আল্লাহই ভালো বলতে পারবেন।

তবে, সে যা-ই ঘটুক না কেন, ইসলামের পথের কর্মীদের এ নিয়ে নিজেদের সংঘাতে জড়ায়ে নিজেদের দূর্বল করার আগে আর একটু ভেবে নেওয়া উচিৎ নয় কি? নিজেদের যে বিষয়টি সবচেয়ে গভীর ভাবে ভেবে দেখতে হবে, জামায়াত নিষিদ্ধ হলে তা কি ইসলামের জন্যে একটি বড় ধাক্কা নাকি আল্লাহর রহমত? এইখানে বলে নেওয়া দরকার, '৭১-এর যে পঁচা কাঁদা জামায়াতকে কলুষিত করেছে তা কখনই দেশের আপামর জনগণকে জামায়াতের ইসলামের পিছনে এক করবে না। যদিওবা আমাদের বামপন্থীরা এবং মিডিয়া অনেক কিছুকেই তিলকে তাল করেছে ইসলামকে হেয় করার জন্যে, তবুও বলতে হয়, স্বাধীনতার সময় পাকিস্তানের জালিম সেনাবাহিনীকে সমর্থন দেওয়াটা বড় একটি ভুল ছিলো। আর সেই ভুলকে শোধরানোর হয়তো এটিই সবচেয়ে বড় সুযোগ।

কেমন করে? বলছি। দেশের বুদ্ধিজীবি এবং রাজনীতিবীদগণ তো এতো দিন দেশের জনগণকে ইসলাম হতে দূরে সরিয়ে রাখছিলেন শুধুমাত্র ৭১-এর জুজু দেখিয়ে। স্বাধীনতার পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যে 'মাছে-ভাতে বাঙালী'-কে 'পানি-ভাতে' বাঙালী'-তে পরিণত করেছেন, দেশকে দূর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়ে তলাহীন ঝুড়ি বানিয়েছেন...এগুলো নিয়ে তাদের কখনই তেমন একটা মনোযোগ দিতে দেখা যায়নি।

এখন, যে জামায়াতের দিকে আঙ্গুল তুলে তারা ইসলামকে হেয় প্রতিপন্ন করতেন এতোদিন, জামায়াত নামক দলটি যদি না থাকে তাহলে উনাদের কাছে আর কি কোন হাতিয়ার বাকি থাকবে ইসলামী শাসনকে সমর্থন না করার পিছনে? এরপরেও যদি তারা ইসলামী হুকুমত ব্যবস্থা কায়েমে পিছুপা হোন, তখন কিন্তু দেশবাসীর কাছে তাদের মুখোশ খুলে দেওয়া অনেক সহজ হয়ে যাবে।

আর একটি ব্যাপার ইসলামী কর্মীদের ভেবে দেখতে হবে। দেশে কওমী-আলিয়া বিভেদ দূর করে একই পতাকাতলে সবাইকে জড়ো করার এটিই একটি সুযোগ। এখানে মনে রাখা জরূরী, তুরস্কে ইসলামী দল নিষিদ্ধ হওয়ার পরও কিন্তু ইসলামের অগ্রযাত্রা থেমে থাকেনি সেখানে। বরং ভিন্ন নামে এমন জোর কদমে এগিয়ে গিয়েছে যে, সেই নিষিদ্ধ হওয়া দলটিই এখন ক্ষমতায়!

ইসলামের ঝান্ডা বুকি জড়িয়ে ধরা বীর কর্মীদের এ থেকে কোন কিছু শিক্ষা নেওয়ার আছে কি?
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×