বেরিয়েছি পথে দু'চক্ষু মেলিয়া,
মনের বদ্ধ দ্বারটি একটু ঠেলিয়া,
শতাব্দি'র ধুলোয় তা হয়েছে আধাঁরী,
কে যাবে সাথে হয়ে মোর কান্ডারী?
দেখিবো সে কালো, শুষিয়া বায়ু,
জীবন সাগরে আছে যতদিন আয়ু।
ছুটিবো পানে সেই তেপান্তরের মাঠ,
যেথায় রয়েছে, জীর্ণ ঐ কপাট।
দ্বিগ্বীজয়ীরা হেথায় নয় আজ বীর,
লুটিছে ধুলায় তারা নত করে শির,
হস্তে ধরা তাদের, বাঈজীর কোমর,
হয়নি আইউবী, হয়নিকো তারা উমর।
তুফান বইবে আজ তাই রণ গানে,
সবুজের জড়া যেথা আধাঁর বয়ে আনে,
কে আছো সখা হও, তড়া করে তৈয়ার,
হায়দারী রবে বলিতে আল্লাহু আকবার।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




