somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারানকোর জাতিসংঘ শান্তিরক্ষি নিয়োগ প্রস্তাব, সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা এবং ব্যালট প্যাপারের কাঠামো পরিবর্তন বিষয়ক কিছু প্রস্তাবনা[

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারানকো দুইটি প্রস্তাব বি,এন,পি-কে দিয়েছেন বলে গুজব ছড়িয়েছে। তার প্রথমটি হচ্ছে- জাতিসংঘের অধীনে নির্বাচন। আর দ্বিতীয়টি রাষ্ট্রপ্রতির অধীনে। ফেসবুকে দেখতে পেলাম বাঙালী 'জনগণ' দেদারসে প্রথমটির সমর্থনে 'লাইক মারছেন। কেউ কেউ আবার লাইক দিয়েই শুধু থেমে নেই, কমেন্টও করছেন!

অথচ এই মহামানবেরা একবারও ভেবে দেখছেন না তারানকো যদি সত্যি সত্যিই এই প্রস্তাব দিয়ে থাকেন তা দেশের জন্যে কতটা অপমানকর আর বিপদজনক। যে দেশের সেনাবাহিনী সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে বেরায়, সেই দেশেই কিনা শান্তিরক্ষিবাহিনী পাঠাতে হবে? গত কয়েক দশকের প্রতিহিংসামূলক রাজনীতি'র ধারাবাহিকতায় পাঁচ বছর পর আবারো একই পরিস্থিতির সৃ্ষ্টি হবে না তার এনশিওরিটি কি দিতে পারবেন জাতিসংঘের এই দূত? এমন হলে কি আবারো জাতিসংঘ বাহিনীকে ডেকে পাঠাতে হবে?...আর নির্বাচনের পর যদি অস্থিতিশীল কোন পরিস্থিতির সৃষ্টি হয়, তখনও কি আবারো ঐ বাহিনীর দ্বারস্থ হতে হবে? এভাবে বারবার জাতিসংঘ বাহিনীকে ডেকে আনা এক খাতিরে আত্মহত্যার সামিল বৈ আর কিছু নয়।

আর দ্বিতীয়টিও তো কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।...কারণ,বর্তমানের প্রতিহিংসামূলক রাজনীতির এই দেশে যেনতেন ভাবে নির্বাচন কোন সমাধান হতে পারে না। এর প্রথম কারণ- আমাদের সংবিধান। এর সঠিক সংশোধন ব্যতিরেকে কোনরুপ নির্বাচন হলে দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, যেমন করে যাচ্ছে গত কয়েক যুগ ধরে।

বর্তমান সংবিধানের আলোকে পূর্বের কোন নির্বাচনই দেশের মানুষের মতামতকে ঠিক ভাবে প্রতিফলিত করতে পরেনি। এই সুযোগে গত কয়েক দশক ধরে অনেক সুযোগসন্ধানী রাজনীতিবীদ আপামর জনতার উপর চেপে বসে দেশের বারোটা বাজিয়ে ছেড়েছেন। তাই তো মাছে-ভাতে বাঙালীর জন্য এখন ডাল-ভাতও অমৃতসম।

তাই প্রশ্ন রাখতেই হচ্ছে, আমাদের সংবিধানের কেন এমন একটি নির্বাচন পদ্ধতি রাখা হয়েছে যাতে করে রাজনৈতিক দলগুলো আসনগুলোতে দেশ বা এলাকার উন্নয়নে নীতি-নির্ধারণ কিংবা অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনায় অনভিজ্ঞ কোন প্রার্থীকে দাঁড়া করানোর সুযোগ পায়? আর তারচেয়েও বড় প্রশ্ন হচ্ছে, সংবিধান কেমন হবে কিংবা তাতে কি সংশোধন প্রয়োজন- তাতে মত প্রকাশের সুযোগ কেন আপামর জনসাধারণের হাতের নাগালের বাইরে রাখার সুযোগ করে দেওয়া হয়েছে বর্তমান সংবিধানে? এতে করে কি কিছু বাজে রাজনীতিবীদদেরকে সুযোগসন্ধানী হয়ে দেশের বারোটা বাজানোর পথ করে দেওয়া হচ্ছে না? কেনই বা আমাদের দেশের মানুষ সরকার প্রেসিডেন্সিয়াল না পার্লামেন্টারিয়ান সিস্টেমে চলবে সেই ব্যাপারে ভোট দেওয়ার সময় কোন মত প্রকাশ করতে পারে না?

দেশের এই ক্রান্তিলগ্নে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই জরুরী হয়ে পড়েছে আজ। নাহলে দেশ আবারো কোন সর্বনাশের পথে ধাবিত হবে। সোনার বাংলা জ্বলন্তে আগুনে পোড়া কয়লার আঙ্গরে পরিণত হতে খুব একটা বেশি সময় নিবে না আর। কয়েক যুগের ক্রমাগত নৈতিক আর আর্থ-সামজিক অধঃপতনের পথ পরিক্রম করে দেশটা এখন ধংসের চূড়ান্ত সীমায় পৌছে গিয়েছে। গত কয়েক মাসের রাজনৈতিক পরিস্থিতি এরই বুঝি কোন অদৃশ্য সঙ্কেত পাঠাচ্ছে চারদিকে।

আর থেকে বাঁচার উপায় কি?

প্রথমেই প্রয়োজন আমাদের সংবিধানের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনা। আর এর শুরু হতে পারে ভোটারদের নির্বাচনকালীন ব্যালট প্যাপারে আমূল পরিবর্তন। স্বাধীন ভাবে মত প্রকাশের পরিবেশ করে দিতে ব্যালট পেপারকে নিম্নোক্ত প্রশ্নগুলোর সাহায্যে কয়েকটি ভাগে বিভক্ত করে দেওয়া যেতে পারে-

প্রশ্ন এক: আপনি কোন দলকে সরকার পরিচালনায় যোগ্য মনে করেন?
ক. বি,এন,পি,
খ. আওয়ামী লীগ,
গ. সম্মিলিত ইসলামী দল
ঘ. জাতীয় পার্টি।
ঙ. অন্যান্য

প্রশ্ন দুই: কোন রাজনৈতিক ব্যবস্থা দ্বারা দলটি দেশ শাসন করবে?
ক. কোরআন ও সুন্নাহ ভিত্তিক গণতন্ত্র,
খ. পশ্চিমা গণত্ন্ত্র,
গ. বর্তমানের দেশের সংবিধানভিত্তিক চলমান গণত্ন্ত্র,
ঘ. অন্যান্য

প্রশ্ন তিন: আপনার এলাকার সংসদ সদস্য কে হবেন?
ক. জনাব/বেগম 'দ'
খ. জনাব/ বেগম 'ল'
গ. জনাব/ বেগম

প্রশ্ন চার: দেশের সরকার পরিচালন ব্যবস্থা কি হবে?
ক. প্রেসিডেন্সিয়াল
খ. প্রাই মিনিস্টারিয়াল।

বাংলাদেশের পরবর্তী নির্বাচনের ব্যালট প্যাপারটি এইভাবে করলে সাংবিধানিক নির্বাচনী ব্যবস্থার সাংবিধানিক দূর্বলতার কিছুটা হয়তো লাঘব হবে। তবে, অন্ততঃ একটি ভিত্তি পাওয়া যাবে জনগণের মত সঠিক ভাবে প্রতিষ্ঠা করার। এই ব্যালট প্যাপারের মাধ্যমে নির্বাচনে পাশ করে বেরিয়া আসা দল এবং সংসদ সদস্যরাই কিন্তু পরবর্তীতে সংবিধান পরিবর্তন, পরিবর্ধনের মত বাকি কঠিন কাজগুলো সমাধান করতে পারবেন।

কিন্তু, যে প্রশ্নটি থেকে যাচ্ছে, নির্বাচন কমিটিকে এই সুযোগটা দেওয়া হবে কি?
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×