দেশের অবস্থা সত্যিই খারাপের দিকে। বাংলাদেশে যদি আই,এস আছে বলে প্রমাণ হয়, তাহলে আমেরিকা তথা পশ্চিমা বিশ্বকে আর ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। বাংলাদেশে ঢুকে পড়বে পশ্চিমা বাহিনী। হয়তো সিরিয়ার মতই বাংলাদেশও ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে বোমারু বিমানের আঘাতে। ভারতের দিকে ঢল নামবে বাংলাদেশী শরণার্থীদের। এইটাই কি আমরা চাই?
যদি না চাই, তাহলে কলাম সামলাতে হবে জাতির বিবেক বলে পরিচিত ব্লগারদের। ধর্মকে খোঁচা দিয়ে কি লাভ হচ্ছে সেইটা বোঝার সময় হয়েছে আমাদের। নাহলে সামনে সমূহ বিপদ দেখতে পারছি আমি। সরকারও ব্যাপারটি ধরতে পারছে বোধকরি। সুশীল সমাজকেও এই ব্যাপারটি বুঝতে হবে আরো ভালো করে।
আমার পোস্ট-টিকে কেউ চরমপন্থীদের পক্ষের কোন লেখা হিসেবে ধরে নিবেন না যেন।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



