somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্ল্যাশ মবের সুনামীতে ঢাকা পড়া সেই বাংলাদেশ

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই T-20 বিশ্বকাপে নাচ-গানের তেমন ছোঁয়া না দেখে আমি বেশ ব্যথিত। বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপটির কথা মনে পড়ে? বাংলাদেশের মাঠে-ঘাটে তখন যে ফ্ল্যাশ মবের ঝড় উঠে, তখন তা দেখে আমার এই বুড়ো হৃদয়েও 'হেইয়ো, হেইয়ো' রবে দোলা লেগেছিলো...তরুণী-রমণীদের স্কিন-টাইট প্যান্ট আর আটোঁ-সাঁটো টি-শার্ট-কামিজে রমনীয় শরীরের আলগা প্রকাশ, দেহে কি যেন এক শিরশিরে আবেগের সৃষ্টি করেছিলো তখন। সেই আবেগের আতিশয্যে বেসামাল আমার মন ফুৎকার দিয়ে বলে উঠেছিলো- ''আহা, বেশ, বেশ, বেশ!''...বঙ্গদেশী ললনাদের এহেন ছবিগুলো দেখতে দেখতে একদিন মনে হলো, আমার গিন্নী'র সাথেও মনের আবেগগুলো শেয়ার করা দরকার।

যেই ভাবা সেই কাজ। রাতে আমার বউকে এমনই কয়েকজন সুন্দরী তনয়া'র ছবি দেখিয়ে গর্বে বুক ফুলিয়ে বললাম, ''দেখেছো, আমাদের দেশ কেমন এগিয়ে যাচ্ছে! ভাবাই যায় না এটি বাংলাদেশ! আমাদের মেয়ে হলে আমরাও তাকে স্ট্রিট ড্যান্সার বানাবো।''

দেখি আমার বউ মুখ অমাবস্যার মত অন্ধকার করে বললেন, ''ইয়া খোদা! তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি?'' উত্তরে মুচকি হেসে বললাম, ''ক্ষতি কি? সেইদিনই না দেখলাম একজন দাঁড়িওয়ালা রিলেটিভ তাঁর ১০ বছর বয়সী মেয়েকে স্কিন টাইট কাপড় পড়িয়ে সবার সামনে ডেং ডেং করে নাচালেন!!! তাদের মত লোক এমন করতে পারলে, আমাদের মত আম-জনতা'র মেয়ে-ছেলে নর্তকী হলে ক্ষতি কোথায়?''

কথাটা বেশি কড়া হয়ে গিয়েছিলো বোধহয়। তাই, বউকে খুশি করার জন্যে তাড়াতাড়ি করে ইন্টারনেট থেকে বাংলাদেশের ঈদের একটি ফ্যাশন শো'র ভিডিও লিংক খুজে বের করলাম। ভেবেছিলাম বাংলাদেশের হাত-কাটা, গলা-খোলা 'ঈদের' কাপড়-পড়া রুপসী র‍্যাম্প মডেলদের ক্যাটওয়াকগুলো দেখে আমার ঘরণী'র দিল খুশ হয়ে যাবে। ওমা, উনি দেখি হুমড়ি খেয়ে এসে দুই হাত দিয়ে আমার দুই চোখ ঢেকে বললেন, ''ছিঃ! তুমার মাথাত দুষ হইসেনি? জলদি বন্ধ করো ইতা।''

আমি তো অবাক! দু চোখ কপালে আর ভ্রুগুলো অন্তরীক্ষে তুলে বললাম, ''আশ্চর্য তো, আমার মাথায় দোষ হবে কেন!!! এইটা তো ঈদের ফ্যাশন শো! রোজার শেষের দিকে আমাদের দেশের এগুলো হর-হামেশাই হয়! আর, ঈদের জন্যে এগুলো আয়োজন করা হয় বলে কোন গুনাহ-খাতার প্রশ্নই উঠে না। তাই, দেখলেও কোন ক্ষতি নেই। তুমি একজন আলিমা হয়েও এইটা জানো না!!!''

তবু দেখি আমার ব্উ অনড়। আমার চোখ আগে যেমন ঢেকে রেখেছিলেন, তেমনই ঢেকে রাখলেন। মনে হলো তার আঙুলগুলো আমার চোখে আরো জোরে এঁটে বসলো। তার আঙুলের ফাঁক-ফোকর দিয়ে যাওবা কিছু দেখতে পাচ্ছিলাম, এখন সেইটাও একদম বন্ধ।

কি আর করা! মন খারাপ করে শেষ পর্যন্ত ল্যাপটপটা বন্ধ করতেই হলো! ধ্যাৎ! লাইফটা একদম ডাল


সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×