''ভারত মাতা কি জায়হো'' বললেই সারা ভারতের জাত,ধর্ম,দল মত নির্বিশেষে সবাই এক হয়ে যায়। পাকিস্তান জিন্দাবাদ বললে সকল পাকিস্তানির রক্ত গরম হয়ে যায় এবং ওরা ভারতের মতো বড় দেশের উপর হামলা করে। আমি আমরা বাঙালি! আমাদের রক্ত গরম করার মতো শব্দ কোনটি? জয় বাংলা? না বাংলাদেশ জিন্দাবাদ? মুক্তিযুদ্ধ ভিত্তিক সব ছবিতে দেখতে পাই জয় বাংলা বলে বলেই দেশ স্বাধীন হইসে,ডকুমেন্টারিগুলোতেও এইটা দেখা যায় তবে আজ কেন ''জয় বাংলা'' শুধুই একটি রাজনৈতিক শ্লোগান? আমরা আমাদেরকে আমাদেরই কাছ থেকে আলাদা করে ফেলি তাই আমরা ভারত,পাকিস্তান এর মতো স্বাধীনতা পেয়েছি ঠিকই তবে তা রক্ষা করতে পারি নাই। শহীদ দের স্মরণে ফুল দিলে নাস্তিক না দিলে রাজাকার আসলে আমি দুইটার একটাও না,আমি বেকার।আর বেকার বলেই হয়তো এইসব চিন্তা মাথায় আসে।দেশ স্বাধীন করা সেই সব শহীদ দের ফুল দিয়ে শ্রদ্ধা বা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল করার চেয়ে ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের।ওদের স্বপ্নের সোনার বাংলাকে কালো তেলের বাংলা বানানোর জন্য,এবং যদি কিছু করতেই হয় তবে ওদের স্বপ্ন সত্যি করে ওদের সমাধি শহীদ মিনারে নাচ গান করেন ''মরার কুকিলে'',এর আগে এইসব করা ওদের সাথে ফাইজলামি সমতুল্য (একান্তই নিজেস্ব মতামত) আবার যদি যুদ্ধ হয় তবে আমি ''জয় বাংলা'' বলেই অস্ত্র নিবো।''জয় বাংলা'' ধ্বনি এখনও রক্ত গরম করে দেয়। ''শেখ হাসিনার দলে আমি ভর্তি হতে আসি নাই সারা বাংলা এক করার জন্য "জয় বাংলা" ধ্বনি চাই''- লাল মিয়া
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



