এখানেই যদি সীমাবদ্ধ করে রাখো আমাদের সম্পর্ক
আমি সে সীমালঙ্ঘন করবনা ।
আমি ফিরবো তোমার নীরব ভাষায় বলা ভালবাসার কথা শুনতে ,
তুমি কি বুঝতে পারো আমি তোমার থেকে দুরেইতো থাকি
তার উপর বাক্সবন্দী ভালবাসাটা যখন
বাক্সের বাইরে পাই না তখন আমি পোড়ে মরি...
বিষণ্ণতা আমাকে আঁকড়ে ধরে...
হাঁসি-গাই যেভাবেই সুখি হইনা কেন ''তুমি''কাছে নাই
এইটা আমার মনের মৃত্যুর কারন!
তুমিহীনা আমি প্রতিটা মুহূর্তেই সুখহীন হই,
তুমি খুব শৌখিন!
এভাবেই কষ্ট দেয়া তোমার নিছকই শখ অথবা সুখ! বিদায়!!!
তবে আবারও জানি ভালবাসা ফিরবে আপন হয়ে ভোরে
হাজারওবার হারাবার যন্ত্রণা ভুলে জড়াবে আপন করে,
জানি আবারও আগামন হবে তোমার এই মনঘরে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



