সূর্য তার সমস্ত তেজে জ্বালিয়ে মারে; তাতে কি ? আমিত আর ন্যালা-খ্যাপা নই,
রুপালী আলোর জোনাকিদের ডেকে এনে শীতল আবেশে হিয়ার মাঝারেই রই।
তেজের ক্ষ্যাপা সূর্য আমায় পুড়িয়ে মারুক, সে তার ক্ষমতার প্রতিপালক।
এই আমি সেই কবে থেকেই এক ভস্মস্তূপ যা জন্ম সুত্রেই জ্বলে পোড়ে আঙার!
আমারে পোড়ানোর ক্ষমতা সূর্যের নাই তবুও সে প্রতিদিন পুনরায় জন্মায়।
তার ক্ষমতা আমি পর্যন্ত আসতে পরার রাত,মেঘ বা কুয়াশা এলেই ফুরায়
সূর্যের তেজ এখনও প্রখর,তুমি কেবলই মুক্তি চাও ঘামে ভেজা অভিশাপ থেকে ?
আমার কোন আক্ষেপ নাই কারন সৃষ্টির সবটুকুই বাস্তবতায় সত্যতা পাবেই...
এখানে অবেগ আর অনুভূতিতে আঘাত পেলে অভিযোগুলো তাদের জাত চেনায়
সহ্যশক্তি প্রকৃতির নিয়মে বিরক্ত হয় আর মন ও মগজ তাদের সভ্যতা হারায়।
পরিশেষে আছ কেমন জানতে চাইলে ''আলহামদুলিল্লাহ্'' উচ্চারণকারীরাই শক্তি ও শান্তনার উৎসের খোঁজ পায় হোক সে ভণ্ড বা পীর অথবা ভণ্ডপীর......
বলতে পারো?? আসল সুখটা নকল হওয়ায় নাকি আসল হওয়াই নকল সুখের জামিনদার ?
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



