আমি আজ সত্যিই অবাক, একটা লঞ্চ ডুবলো ৩০০ যাত্রী নিয়া, ৩০ টা মৃতদেহ উদ্ধার ১৫০ মানুষ নিখোঁজ তা নিয়ে টেলিভিশনে খবর দেখতে চাইলে বসে থাকতে হচ্ছে আর ভারতের নির্বাচনের খবর হেডলাইনে দেখাচ্ছে সব টেলিভিশনে। টক শোর মহরা বসেছে ভারতের নির্বাচন নিয়ে। কত্ত যে বুদ্ধি বের হচ্ছে কিভাবে নির্বাচনে জয়ী হওয়া যায়, কেনই বা হারে, ইত্যাদি ইত্যাদি।
আরে ভাই আপনাদের মাথায় এত বুদ্ধি তাইলে মানুষ এই ভাবে মরে ক্যান, লঞ্চ ডুবলো কিভাবে তুলতে হয় সেইটা নিয়া আলোচনা করেন, একটা বুদ্ধি বের করেন।
ভারত আপনাদের খাওয়ায় নাকি পড়ায়।
নিজের চরকায় তেল দিন। রানা প্লাজা ধসে পড়লো ১২০০ মানুষ মারা গেলো, তখন বুদ্ধি কই আছিলো???
যারা এই রকম বুদ্ধিমান আছেন যারা টকশোতেতে গেছেন জ্ঞ্যানের কথা কইতে তারা একটু দেশের মানুষের লইগা কথা কইবেন। মানুষের বাঁচানো কথা বলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





