প্রিয় ব্লগার ভাই ও বোনেরা,
আসসালামালাইকুম। কেমন আছেন আপনারা। আমি খুব একটা ভালো নেই। কারন কিছুদিন যাবৎ খুব অস্বস্তিতে আছি আমি ... মারাত্বক অস্তিত্ব সংকটে ভুগছি। তাই আপনাদের কাছে এ চিঠি। আপনারাই পারেন আমার এ প্রশ্নের উত্তর দিতে। আপনারা কি বলবেন আসলে আমরা কার শত্রু ?
একবার আমাদের নাস্তিক উপাধি দিয়ে দায়ের কোপের নীচে ফেলা হয় আবার ইসলামের শত্রু আখ্যা দিয়ে মোল্লারা ফাঁসির দড়ি নিয়ে ছুটাছুটি করে ঝুলানোর জন্য আবার অন্যদিকে সরকার আমাদের আইপি নিয়ে টানাটানি করছে হয়তো জেলের ভাত খাওয়ানোর জন্য। কোথায় যাবো বলতে পারেন। আগে স্বতস্ফুর্তভাবে লিখতাম এখন লিখতে মারাত্বক ভয় পাই কখন যে কার রোষানলে পড়ি বলাতো যায় না।
কেন এ অবস্থা আমাদের। আগে কজনই বা খবর রাখতো আমাদের, মনের সুখ দুঃখের কথা লিখতাম ব্লগে কিন্তু শাহাবাগ আন্দোলনের পর আমাদের অস্তিত্ব জানলো সবাই.... শুরু হলো এ সংকট। এভাবে কতদিন চলবে কেউ কি বলতে পারেন??
ভালো থাকেন। শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





