somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

CAT বা ACCA যারা পড়তে চাও তাদের জন্য আগ বাড়ায়ে ফ্রি উপদেশ ...পর্ব- শেষ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্বে সময়ের শুভংকরের ফাকির কথা বললাম...
Click This Link


২য় পর্বে টাকার শুভংকরের ফাকির কথা বললাম,
Click This Link

এবার আসি আসল কথায় : তোমরা কি করবা যারা অলরেডি ভর্তি হয়েছো বা ভর্তির অপেক্ষায় আছো....

১ম পর্বেই আমি বলেছি ACCA প্রফেশনাল কোর্স... ডাক্তারদের এফসিপিএস বা এ্যাকাউন্টেন্টদের সিএ বা সিপিএ এর মত। তাই এটা পাশ করা সাধারন বিবিএ বা অনার্স থেকে অনেক কঠিন। বিশেষ করে শেষের প্রফেশনাল বিষয়গুলো। তাই এ্যাকাউন্টিং আর ফাইনান্স কোর্সগুলোতে অনেক দক্ষতা থাকতে হয়। সেই সাথে ইংরেজীতে কারন এটির পরীক্ষা হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে, পুরোপুরি ইউকে বেইজড্। তাই ইংরেজীতে দক্ষ না হলে পাশ করা বেশ কঠিন। এমনিতেই আমরা ইংরেজীতে দূর্বল তার উপর এস এস সি বা এইচ এস সি করে ভর্তি হলে তার কি অবস্থা হবে সেটা সহজেই অনুমান করা যায়।

যাহোক শেষ পর্বে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ন টিপস্ দিলাম যারা অলরেডি ACCA পড়ছো অথবা যারা ভর্তি হবার চিন্তা করছো...... (সম্পূর্ন আমার ব্যাক্তিগত মত)

১) ভুলেও এস এস সি বা এইচ এস সি পাশ করে ভর্তি হবে না কারন CAT পাশ করতে করতে তোমার পড়ারই ইচ্ছা চলে যাবে.. ধৈর্য্য থাকবে না মোটামুটি বলা যায়। তার উপর এর কোন মার্কেট ভ্যালু নেই যতদিন সম্পূর্ন ACCA পাশ না করছে। তাই সোজা সরল কথা আগে ডিগ্রি নেও তারপর সরাসরি ACCA তো আসো। কোনক্রমেই CAT এ নয়।

২) সবচেয়ে ভালো হয় বিবিএ বা অনার্স করে ACCA তে ভর্তি হলে। এতে তোমার ডিগ্রি ও হলো আর চাইলে জব করে পাশাপাশি পড়াশুনাও করতে পারো কারন ACCA এর ক্লাস রাতে হয়। আর সবচেয়ে বড় কথা তোমার এ্যাকাউন্টিং আর ফাইনান্স কোর্সগুলোতে ততদিনে দক্ষতা বাড়বে সঙ্গে ইংরেজীতে ও।

৩) যদি পারো পার্ট টাইম বা ফুল টাইম জব করে পড়াশুনাও করতে পারো। কারন এতে দুটি সুবিধা ......এক, নিজের পড়ার খরচ নিজেই চালাতে পারবে এতে দীর্ঘদিনের কোর্স এ তুমি হতাশ হয়ে পড়বে না। .... দুই, ACCA পাশ করতে করতে তোমার চাকরীর এক্সিপেরিয়েন্স হয়ে যাবে। যা তোমার প্রফেসনাল কেরিয়ারে দারুনভাবে কাজে লাগবে।

আমার এ লিখায় হয়তো অনেকে দ্বিমত পোষন করবেন কিন্তু এটাই বাস্তবতা যে যারা অলরেডি ACCA তে পড়ছে এবং কিছু বিষয় পাশ করেছে তারা কিন্তু মারাত্বক হতাশ। আর একবার তোমাকে হতাশায় পেলে পড়াশুনা আরো কঠিন হয়ে যাবে... যা কোনক্রমেই কাম্য নয়।

বি:দ্র: আবারো বলছি আমি তোমাদের ভয় দেখাচ্ছি না শুধু তোমাদেরকে ভবিষ্যতের জন্য সাবধান করছি আর তোমাদেরকে ভবিষ্যত খারাপতো পুরো জাতির ভবিষ্যত খারাপ তাই নয় কি...........
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×