
শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহন করে
সমালোচনার মাঝে শিশু বেড়ে উঠলে
সে নিন্দা করতে শেখে।
শত্রুতার মাঝে শিশু বেড়ে উঠলে
সে হানাহানি করতে শেখে।
বিদ্রুপের মাঝে শিশু বেড়ে উঠলে
সে লাজুক হতে শেখে।
অসন্মানের মাঝে শিশু বেড়ে উঠলে
সে অপরাধ করতে শেখে।

ধৈর্য্যের মাঝে শিশু বেড়ে উঠলে
সে সহিষ্নুতা শেখে।
উদ্দীপনার মাঝে শিশু বেড়ে উঠলে
সে আত্মবিশ্বাসী হতে শেখে।
প্রশংসার মাঝে শিশু বেড়ে উঠলে
সে তার মূল্য দিতে শেখে।

সমতার মাঝে শিশু বেড়ে উঠলে
সে ন্যায়পরায়নতা করতে শেখে।
নিরাপত্তার মাঝে শিশু বেড়ে উঠলে
সে বিশ্বাসী হতে শেখে।
গ্রহণযোগ্যতার মাঝে শিশু বেড়ে উঠলে
সে নিজেকে পছন্দ করতে শেখে।
স্বীকৃতি আর বন্ধুতের মাঝে মাঝে শিশু বেড়ে উঠলে
সে শিশু পৃথিবীতে
ভালবাসা খুজেঁ পেতে শেখে।

......................সংগ্রহ....................................
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






