somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

আমার যত ভুতেরা........ পর্ব ১

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাবার চাকরীর সুবাদে তখন আমরা ছিলাম খুলনায়। খুলনার খান জাহান আলী রোডে আমাদের বাসা ছিল। আমি যখনকার কথা বলছি তখন এমন ডেভলাপারদের অত্যাচারও ছিল না তাই তেমন হাইরাইজ বিল্ডিং ও ছিল না আশেপাশে। আমাদের বিল্ডিং ছিল ৬ তালা এবং এর চারপাশের ত্রিসীমানায় তেমন কোন বিল্ডিং ছিল না। আমরা ছিলাম তিনতালায়। বিল্ডিং এর ডিজাইন এমন ছিল যে জানালার সানশেড ও ছিল না কোন পাশেই। এমন কি বড় কোন গাছও ছিল না ধারে কাছে। বাসার সামনে ও একপাশে একটা বড় রাস্তা আর পিছনে খোলা একটা মাঠ আর আরেক পাশে একটা বস্তি। এই ছিল আমাদের বাড়ির বর্ননা।

তিন বেডরুমের বাসায় আমরা বাকিরা এক রুমে থাকলেও আমার বড় বোন একাই একটা রুমে থাকতো। বাসার ডিজাইন এমন ছিল যে দুই বেডরুমের মাঝে বাথরুম। এবং বাথরুমের সামনে ছোট একটি ড্রেসিং রুম। বাকি ড্রইং, ডাইনিং, রান্নাঘর ও সার্ভেন্টেস্ বাথরুম অন্য পাশে। যাই হোক, আমার বড় বোন ছিল তখন মেট্রিক পরীক্ষার্থী। ও ছিল মারাত্বক পড়ুয়া (এখনো পড়ে ;) )। বরাবরেই কাক ডাকা ভোরে উঠে পড়তে বসে। সেদিনও যথারীতি ঘুম থেকে উঠেই বিশাল এক চিৎকার। আমরা সবাই হুড়মুড় করে উঠে বসি, বাবা মা ছুটে আসেন তাদের রুম থেকে। সবাই একযোগে চিৎকার...।

ঘটনা কি? দৈাড়ে লাইট জ্বালিয়ে দেখা গেল পুরো বাসার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পানিতে সয়লাব। প্রতিটা রুমেই পানিতে ভর্তি চারপাশ। সারা ঘরের জুতো সেন্ডল, বই খাতা, কাপড় চোপড় যা নীচে ছিল সব ভাসছে চারপাশে। যেহেতু মেইন দরজা বা বারান্দার সাথে রুমের একটু উঁচু ডিভাইডার ছিল তাই পানি বাসা পর্যন্তই আটকে ছিল। বাবা দৈাড়ে গেলেন বাথরুমের কল চেক করতে। নাহ্ সব কল বন্ধ। এমন কি বাথরুমের কলের নীচে আধা বালতি পানি পড়ে আছে। আর সেদিন চৈত্রের দুপুরে বৃষ্টির কোন লক্ষনই ছিল না তার আগে বা পরে।

ঘরের জানালা সবই বন্ধ ছিল। এমন নয় যে কেউ জানালার সানসেডে দাঁড়িয়ে পানি দিয়েছে। কারন আগেই বলেছি কোন সানসেড সেখানে ছিল না। আর পাইপ টেনে মই বেয়ে তিনতালা পর্যন্ত পানি দেয়াও সম্ভব নয় কোনভাবেই। আর এমন কাজ করার মতো সেরকম কেউ ছিল বলেও মনে পড়ে না।

যাইহোক, এ ঘটনা নিয়ে আমরা প্রায় কথা বলি। কিন্তু এখনো এর কোন সমাধান বের করতে পারিনি।

আজ এ পর্যন্ত। সময়ের টানাটানিতে বাকিভুতদেরকে আনতে পারিনি। আশা করি নেক্সট তাদের সাথে পরিচয় করিয়ে দিবো। বিশেষ করে কক্সবাজার থাকাকালীন রাত দুপুরে কাচাঁ মাছ খেতে দেখা সেই বোরকা পড়া মহিলা, যাকে আমি সহ অনেকেই দেখেছে। সে এক ভয়াবহ অভিজ্ঞতা।

আমার আগের ভুতের গল্প: ইহা একটি ভুতের গল্প হলেও হতে পারে......... ;)

সবাই ভালো থাকুন আর বেশী করে ভয় পান। কাভা ভাইয়ের মতো বলবো না, শান্তিতে যে একটু ভয় পাবো তাও হতে দিবে না অনেকে ...........
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×