গত এক মাস হয় ইংল্যান্ড এসেছি। বাংলাদেশে থাকতে মাঝে মাঝে সামহয়ার ইন ব্লগ পড়তাম কিন্তু কখনো তেমন কিছু লেখার আগ্রহ পাইনি। কিন্তু এখন দেশের মানুষের কথা দেশের মানুষের লেখা পড়তে অনেক ভাল লাগে, তাই সামহয়ার ইন ব্লগ এখন আমার প্রিয় হয়ে গেছে। ইচ্ছা করে আমিও কিছু লিখি, তাই লিখতে বসা। আজকে ইস্টার এর ছুটি, তাই সারাদিন ই বাসায়। বিকালে একবার বের হয়ে ছিলাম, ঝিরিঝির বৃষ্টি। এখানে বাংলাদেশের মত মুষলধারে কখনোই বৃষ্টি হয় না, কখনো বৃষ্টি হলে সেই ঝিরিঝিরি। বাংলাদেশে থাকতে বৃষ্টিতে ভিজে গোছল করেছি, কতইনা আনন্দ। বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা, একসাথে পুরি, সংগারা আর চা খাওয়া, আহা! কতইনা মজার দিন গুলো ছিল। আসার সময় সময় সল্পতার কারনে দেশের বাড়িতে বেড়াতে যেতে পারি নাই, তাই বেশ আফসোস লাগছে, এখানের লন্ডন ব্রিজে দাড়িয়ে থেমস নদী দেখতে দেখতে দেশের বাড়ির আড়িয়াল খা নদীর কথা মনে পরে যায়, পাল তোলা ছোট নৌকায় নদী পার হওয়া, নদীতে গোছল করা, ডোবায় বড়শি পেতে মাছ ধরা, বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে কাদা ছোড়া ছুড়ি খেলা, পাট ভর্তি ডুবু ডুবু ট্রলারের ভট ভট শব্দে চলে যাওযা, কৃষ্ঞচুড়া গাছটার ফুলে ফুলে ছেয়ে যাওয়া, ধানের উপর দিয়ে বাতাসের ঢেউ খেলে যাওয়া --- অনেক অনেক মিস করি আমার সোনার বাংলাদেশকে, তাইত ইন্টারনেট আর ইউটিউব এ খুজে ফিরি বাংলাদেশের ছবি।।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।