সত্যি!! প্রেমের আবেগটা যখন মানুষকে গ্রাস করে ফেলে তখন তার অস্তিত্বের পুরোটা জুড়ে একটা অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যায়।
একসময় বিশ্বাস করতাম প্রথম প্রেমটা সম্পুর্ন আবেগ নির্ভর আর তার পরের প্রেমগুলো প্রথম প্রেমের অভিজ্ঞতার ফসল। কিন্তু এখন দেখলাম “সুনীল গঙ্ঘোপাধ্যায়ের” কথাই বাস্তবের পথে হাটছে…
“প্রেমিকরা কখনো অভিজ্ঞ হয়না,
আর অভিজ্ঞ লোকেরা কখনো প্রেমিক হতে পারে না।"

সত্যি জীবনের প্রতিটা প্রেমের শুরুই আবেগ দিয়ে। এই আবেগ সাময়িক সময়ের জন্য আপনার হিতাহিত জ্ঞানকে ধ্বংস করে দিবে এবং আপনি উদ্ভট আচরন করতে থাকবেন। এসব আচরন অন্য কোথাও পরিলক্ষিত না হলেও আপনার বন্ধুমহলে ঠিকই পরিলক্ষিত হবে।
প্রেমের আবেগ প্রকাশ করতে না পারা যে একটা অসহ্য যন্ত্রনা তা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। জীবনযাত্রার সকল পথ স্থবির হয়ে যাচ্ছে। এককালে খুব বাস্তববাদী ছিলাম এখন সেই বাস্তবতা দিন দিন চুলায় যাচ্ছে।
হায় প্রেম .....!!!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


