ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজিত 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩'
চলচ্চিত্র কি? কেমন করে চলচ্চিত্র দেখতে হয়? চলচ্চিত্র পাঠের প্রয়োজনীয়তা কি? চলচ্চিত্র-তত্ত্ব পাঠ কিভাবে হয়? চলচ্চিত্র ও অন্যান্য শিল্পমাধ্যমের আন্ত:সম্পর্ক কেমন, ভিন্ন ভিন্ন মাধ্যমের পাথর্ক্যই বা কোথায়? চলচ্চিত্রের ভাষা কিভাবে গড়ে ওঠে? চলচ্চিত্র কিভাবে চলচ্চিত্র-সাহিত্য গড়ে তোলে অথবা চলচ্চিত্র-সাহিত্য কি? চলচ্চিত্রের সাথে মানুষ, সমাজ এবং রাষ্ট্রের সম্পর্ক কিভাবে নির্ধারিত হয়? রাষ্ট্র এবং সরকার কেন চলচ্চিত্র ‘সেন্সর’ করে বা করতে চায়? চলচ্চিত্র কিভাবে রাজনীতি এবং সমাজব্যবস্থাকে প্রভাবিত করে? জনপ্রিয় চলচ্চিত্র কেমন করে দুনিয়াব্যাপি জনরুচিকে নিয়ন্ত্রণ করে এবং স্থানীয় জনসংস্কৃতির চেহারা বদলে দেয়? চলচ্চিত্র কিভাবে সমাজ বদলের হাতিয়ার হয় বা হতে চায়?
এমন অনেক বিষয় আলোচনার, পঠন-পাঠনের এবং বিশ্লেষনের প্রয়োজনে ‘চলচ্চিত্র পাঠচক্র’। বিষয়-সংশ্লিষ্ট ধ্রুপদী ও সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী, প্রয়োজনীয় পাঠ্যক্রম এবং বিষয়-সংশ্লিষ্ট শিক্ষকদের পাঠদানের মধ্য দিয়ে ৩ মাসের ‘চলচ্চিত্র পাঠচক্র’ অনুষ্ঠিত হবে।
প্রতি শুক্রবার দিনব্যাপী (সকাল ১০ টা থেকে রাত ৮টা) ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠচক্র চলবে।
পাঠদান করবেন
চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী
চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের
আলোকচিত্রশিল্পী এবং চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন
চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম
চলচ্চিত্রকার মানজারেহাসিন মুরাদ
শব্দ-প্রকৌশলী রতন পাল
কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর
অধ্যাপক ফাহমিদুল হক
চলচ্চিত্র নির্মাতা সামির আহমেদ
মনঃস্তত্ত্ববিদ ডা. সালাউদ্দিন কাওসার বিপ্লব
শিল্পী সব্যসাচী হাজরা
অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী
অধ্যাপক মোহাম্মদ আজম
নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল
স্থপতি রাজন দাশ
নির্মাতা রাজীবুল হোসেন
আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু
নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল
পাঠচক্র পরিকল্পক এবং সমন্বয়ক
বেলায়াত হোসেন মামুন
সহ-সমন্বয়কারী
কামরুল হাসান কাইউম। আলাউদ্দিন মো. রাজু
সাক্ষাৎকার গ্রহণের মধ্যদিয়ে পাঠচক্রে তরুণ এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পাঠচক্র শেষে সনদ প্রদান ছাড়াও আগ্রহীদের ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সদস্যপদ প্রদান করা হবে।
পাঠচক্র শুরু হবে ৪ মে ২০১৩
নিবন্ধনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৩
নিবন্ধনের জন্য যোগাযোগ:
(প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত)
কক্ষ নং ৭০১ (লিফটের ছয়), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
০১৬৭৫ ৩৩৮ ৬২২, ০১৮১৫ ১১০ ২৮২, ০১৬৭৫ ৬৪২ ৭৭৭
'চলচ্চিত্র পাঠচক্রে নিবন্ধনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।