আগামী ১১ জুন, মঙ্গলবার, আমাদের প্রিয়জন অগ্রজ চলচ্চিত্রকার বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এই দিন ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’ অনুষ্ঠিত হবে। এবারের বাদল রহমান স্মারক বক্তৃতার বিষয় তারেক মাসুদ এবং তাঁর চলচ্চিত্র।
বক্তৃতার বিষয়: ‘তারেক মাসুদের ভাবনাঃ মাটির ময়না এবং রানওয়ে চলচ্চিত্রের বিশ্লেষণ’।
এবারের স্মারক বক্তা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক সাবরিনা সুলতানা চৌধুরী।
অন্যান্য আলোচক: অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. সাজেদুল আউয়াল, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু এবং আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ মুন্নি।
এবারের ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
তারিখ ১১ জুন ২০১৩, মঙ্গলবার
স্থান সেমিনার কক্ষ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
তারেক ভাইয়ের এই ছবিটি তুলেছেন জেসমিন আরা মলি
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



