somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩ এর বিস্তারিত তথ্য...

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুহৃদ
আমাদের প্রিয়জন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা বাদল রহমান গত ২০১০ সালের ১১ জুন প্রয়াত হয়েছেন। আগামী ১১ জুন বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি গত বছর বাদল রহমানকে স্মরণ করে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’ প্রবর্তন করেছে। চলচ্চিত্রকার বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’ অনুষ্ঠিত হবে।

এবারের ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩ ’ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

আমাদের আরেক প্রিয়জন চলচ্চিত্রকার তারেক মাসুদের প্রস্থান আমরা আজও গ্রহণ করতে পারি নি। তারেক মাসুদের বিপর্যয়কর প্রস্থানে বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিতে যে দীর্ঘকালিন ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তারেক মাসুদ আমাদের একটি অসমাপ্ত যাত্রার নাম। আমরা তারেক মাসুদকে এবং তাঁর চলচ্চিত্রগুলোকে নিয়ে বহুমাত্রিক পাঠের প্রয়োজন ও তাগিদ অনুভব করি। তাই এবারের ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র বিষয় তারেক মাসুদ এবং তাঁর চলচ্চিত্র।

আগামী ১১ জুন, মঙ্গলবার, বিকাল ৫.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’ অনুষ্ঠিত হবে।

বক্তৃতার বিষয় ‘তারেক মাসুদের ভাবনাঃ মাটির ময়না এবং রানওয়ে চলচ্চিত্রের বিশ্লেষণ’। এবারের স্মারক বক্তা চলচ্চিত্র গবেষক ও সহকারি অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

আলোচনা করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. সাজেদুল আউয়াল, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু এবং আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ মুন্নি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ও আলোচনা সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

এছাড়াও বক্তৃতার পূবে বিকাল ৪.৩০টায় প্রদর্শিত হবে বাদল রহমানের জীবন নিয়ে বেলায়াত হোসেন মামুন এবং সাইফুল ইসলাম জার্নাল নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘পথিকৃৎ’। এবং বক্তৃতার পর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তারেক মাসুদের ওপর প্রসূণ রহমান নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘ফেরা’।

বাদল রহমানকে স্মরণ, স্মারক বক্তৃতা এবং চলচ্চিত্র প্রদর্শনীতে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।


তারিখ ১১ জুন ২০১৩, মঙ্গলবার
বিকাল ৪.৩০টায় প্রামাণ্যচলচ্চিত্র প্রদর্শনী ‘পথিকৃৎ’
বিকাল ৫.৩০টায় ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’
সন্ধ্যা ৭টা প্রামাণ্যচলচ্চিত্র প্রদর্শনী ‘ফেরা’
স্থান সেমিনার কক্ষ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×