আগামীকাল ১১ জুন, মঙ্গলবার, চলচ্চিত্রকার বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। বাদল রহমান স্মরণে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করেছে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩ ’।
বক্তৃতার বিষয়
‘তারেক মাসুদের ভাবনাঃ মাটির ময়না এবং রানওয়ে চলচ্চিত্রের বিশ্লেষণ’।
বক্তা: চলচ্চিত্র গবেষক ও সহকারি অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।
আলোচনা করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. সাজেদুল আউয়াল, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু এবং আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ মুন্নি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ও আলোচনা সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।
এছাড়াও বক্তৃতার পূর্বে বিকাল ৪.৩০টায় প্রদর্শিত হবে বাদল রহমানের জীবন নিয়ে বেলায়াত হোসেন মামুন এবং সাইফুল ইসলাম জার্নাল নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘পথিকৃৎ’। এবং বক্তৃতার পর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তারেক মাসুদের ওপর প্রসূণ রহমান নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘ফেরা’।
তারিখ ১১ জুন ২০১৩, মঙ্গলবার
বিকাল ৪.৩০টায় প্রামাণ্যচলচ্চিত্র প্রদর্শনী ‘পথিকৃৎ’
বিকাল ৫.৩০টায় ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’
সন্ধ্যা ৭টা প্রামাণ্যচলচ্চিত্র প্রদর্শনী ‘ফেরা’
স্থান সেমিনার কক্ষ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত। সকলে আমন্ত্রিত।
আগামীকাল ১১ জুন, মঙ্গলবার, চলচ্চিত্রকার বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।