কিছু মহান চরিত্র আছে সাহিত্যে,
কিছু মহান চরিত্র আছে আমাদের চারপাশে।
তাদের দোষ, তাদের গুণ এবং
তাদের পারা ও না পারা আমাদের ওপর
সরাসরি প্রভাব ফেলে।
কেউ আমাদের উৎসাহিত করে,
কেউ আমাদের নিরুৎসাহিত করে।
কেউ আছেন সফলদের আইকন।
কেউ আছেন ব্যর্থদের আইকন।
আমাদের চারপাশের মানুষদের আইকনপ্রেম দেখে তাদের আত্মিক ও ইহজাগতিক সফলতা- ব্যর্থতা বোঝা যায়।
কেন যেন মনে হয় চারপাশে ব্যর্থ মানুষের গুণগান বেশি। আমাদের সামগ্রিক ব্যর্থতার আইকন তাঁরা... আমরা তাদের ব্যর্থতাকে নায়কোচিত ভাবি আমাদের নিজস্ব ব্যর্থতাকে আড়াল করার জন্য! আমাদের দীর্ঘশ্বাস আড়াল করি অন্যের দীর্ঘশ্বাস দেখিয়ে...
দেখে শুনে মনে হয়...
ব্যর্থদের ঈশ্বরও ব্যর্থ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






