তোকে ভালোবাসি বলায়
চোখ বাঁকিয়ে বলেছিলি-
প্রমান দে!
বলেছিলাম ভালোবাসতে হবে না।
শুধু তোর হৃদয়ের কোনো গোপন কোনায় একটু যত্ন করে রেখে দিস।
তার বদলে ;
আমি তোর শরীরের গন্ধ নিয়ে নিলাম
তোর চুলের খোঁপায় রক্তজবা হয়ে বসে গেলাম
আর হয়ে গেলাম তোর খোলা চুলের অবাধ্য ঢেউ।
তোর হাসির পুরোটা জুড়ে মিশে গেলাম
তোর চোখের পাঁপড়ি ঠোটের মায়ায় পড়ে গেলাম
তোর গোসল শেষে থুঁতনি ছুঁয়ে গড়িয়ে পড়া এক বিন্দু জল হয়ে
হারিয়ে গেলাম তোর বুকের উষ্ণতায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



