1.
চারুকলায় ঐ দিনের ঐ বাউল আসরে আমিও গিয়েছিলাম শুনতে। তথ্য মনে নেই অতটা, তবু মনে আছে, শ্রদ্ধাভাজন মুরবি্বদের গান শেষে গান শুনেছিলাম এবং দেখেছিলাম এক যুবকের। এর আগে পুকুরের মধ্যে বসে শুধু শুনছিলাম, দেখতে পারছিলাম না কিছু। উপরে, পুকুর পাড়ের রাস্তায় বসে ঐ যুবকের গান শুনতে শুনতে এবং দেখতে দেখতে মনে হলো, লালন শুধু শোনার না, দেখারও বিষয়। গানের কথা সুরে-ছন্দে নেচে যাচ্ছিলো যুবকের শরীরে, বয়ে বয়ে খেলে যাচ্ছিলো পুরো শরীর।
আমার মনে হয়েছে, হয়ত পুণরায়, লালন দেখতেও হয়।
2.
আমি ইদানীং চ্যানেল ওয়ানের সংবাদ বেশী দেখি। বিশেষ করে ঐ পাঠিকা যখন পাঠ করেন সংবাদ। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি তার চোখও কথা বলে। পাঠিকার নাম মনে নেই, সেটা তেমন জরুরীও না। আমি মুগ্ধ তার চোখে পড়া খবর শুনে এবং দেখে।
আমার মনে হয়েছে, হয়ত পুণরায়, সংবাদ পড়া দেখতেও হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



