somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ভাসে উন্নয়নের জোয়ারে----আর হাজার মানুষ ভাসে সাগরে

১৬ ই মে, ২০১৫ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননিয় মন্ত্রি, সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাবার চেস্টা করে যেসব বাংলাদেশি থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ায় আটকা পরেছে, তাদের তাড়াতাড়ি দেশে ফেরত আনার ব্যবস্তা করুন, অবৈধভাবে বিদেশ যাবার চেস্টার জন্য তাদের আইন অনুসারে বিচারের ব্যবস্তা করুন এবং এদের থেকে তথ্য নিয়ে আসল দালালদের ধরুন ও বিচার করুন। তা না হলে বিদেশি শ্রমবাজারে বাংলাদেশের বদনাম হবে এবং বাংলাদেশি শ্রমিকদের জন্য বৈধভাবে বিদেশ যাবার পথ সংকুচিত হয়ে আসবে।

আওয়ামি লীগের আমলে বাংলাদেশের এতই উন্নয়ন হয়েছে যে লাখ লাখ বাংলাদেশি সমুদ্রপথে জীবিকার তাগিদে অবৈধভাবে বিদেশ যাবার চেস্টা করছে । এর মধ্যেই বহু বাংলাদেশি সমুদ্রে ডুবে মরেছে, কেউ মরেছে পাচারকারিদের বন্দিখানায় আর হাজার বাংলাদেশি আটকা পরেছে ছোট ভাংগা ট্রলারে। আর এভাবে অবৈধভাবে বিদেশ যাবার চেস্টা না করেই বা কি করবে, প্রায় সকল শ্রমবাজারই বাংলাদেশিদের জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর সরকার শুধু মুখে সাফল্যের খই ফুটাচ্ছে। আওয়ামি লীগের আমলে বাংলাদেশ ভাসে উন্নয়নের জোয়ারে----আর হাজার মানুষ ভাসে সাগরে।

পাচারকারিদের বন্দিশিবিরে আটক বাংলাদেশিদের মৃত্যু ও কস্টের কথা সকল পত্রিকায় ছাপা হলেও মন্ত্রি বলেছেন "থাইল্যান্ড বাংলাদেশকে এব্যাপারে কিছু জানায়নি"। উনার কথা শুনে মনে হলো বাংলাদেশের নাগরিকদের ভালোমন্দ দেখার দ্বায়িত্ব থাইল্যান্ড সরকারের, উনার বা বাংলাদেশ সরাকারের এ ব্যাপারে করার কিছু নেই। অথচ এদের পাঠানো টাকাতেই বাংলাদেশ চলে, চলে মন্ত্রি সাহেবের গাড়ি-বাড়ির খরচ।

সাগরের বুকে নৌকায় ভেসে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ-উত্কণ্ঠা বেড়েই চলেছে। বিশেষ করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকার এসব নৌকাকে তীরে ভিড়তে না দেয়ার নীতি গ্রহণ করায় ভাসমান এসব মানুষের জীবন ও ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার প্রায় আট শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গাকে বহনকারী দুইটি নৌকাকে সমুদ্রে ফেরত পাঠিয়ে দেয় মালয়েশিয়া। তারপর থেকে যাত্রীদের নিয়ে চক্কর খাচ্ছে নৌকা দুইটি উত্তাল সাগরের বুকে। একটু ভালো কাজ পাওয়ার আশায় মানুষগুলো মালয়েশিয়ার উদ্দেশে সমুদ্রপথে যাত্রা করেছিল।

বাংলাদেশ ও মিয়ানমার থেকে পাচার করা নারীদের থাইল্যান্ডে যৌনকাজে বাধ্য করছে অপরাধীরা। থাইল্যান্ডের পুলিশ দেশটির শংখলা প্রদেশের হাত ইয়াই থেকে এরকম কয়েকজন হতভাগ্য নারীকে উদ্ধার করেছে। ওইসব নারীদের পাচারকারীরা থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াং মাই থেকে শংখলা প্রদেশে নিয়ে যায়। এসব অপরাধের সাথে জড়িত তিনজন দুর্বৃত্তকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

লিংক:
http://www.ittefaq.com.bd/aboard/2015/05/15/22190.html
http://www.ittefaq.com.bd/aboard/2015/05/15/22186.html
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৫ বিকাল ৩:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×