
আনিসুল হক কিন্তু আপনারই আবিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাই আরেকজন আনিসুল হক আপনাকেই আবিষ্কার করতে হবে!!
আমরা আপনার দিকেই চেয়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমরা আর একজন আনিসুল হক চাই।
ডুপ্লিকেট, রেপ্লিকা, কার্বন কপি আনিসুল হক। যিনি সবার ফোন ধরবেন এবং তাঁকে ফোনে রেখেই কাজ
শুরু করে দেবেন, যিনি সামান্য একটা টেক্সট মেসেজের উত্তর দেবেন এবং কাজ শেষ করে আবার
সেটা জানিয়ে দেবেন। যিনি স্বপ্ন দেখাবেন এবং তা বাস্তবায়ন করে সবার মুখে হাসি ফোঁটাবেন।
মোটকথা আমরা আর একজন আনিসুল হক চাই।
কিভাবে সম্ভব, তা আপনার সদয় ইচ্ছা ও আন্তরিকতা মাননীয় প্রধানমন্ত্রী।
কিন্তু আমরা চাই- বঙ্গবন্ধুর স্বপ্ন আর আদর্শ পূরণে আনিসুল হকের অনেক অনেক রেপ্লিকা।
এটা শুধু আমার নয়। এটা সময়ের দাবী, এটা স্বাধীন বাংলার আমজনতার দাবী মাননীয় প্রধানমন্ত্রী।

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



