

বিভিন্ন তথ্যচিত্রে সত্যিকারের রাজাকারদের যে ছবিগুলো পাওয়া যায়, সেখানে কারোরই মুখে দাড়ি মাথায় টুপি নাই, অথচ বহুবছর ধরে দেখে আসছি, রাজাকার ও হানাদার বুঝাতে দাড়ি টুপি ওয়ালাদের বুঝানো হচ্ছে। বাংলা মুভিতে কিংবা কোন প্রামাণ্য চিত্রে রাজাকার ও পাকিস্তানি দোসরদের সবসময় দাঁড়ি এবং টুপি দিয়ে সাজানো হয়। অর্থাৎ আল্লাহর রাসুলের সুন্নতি লেবাসকে রাজাকারের লেবাসে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আমাদের ব্যর্থতা আমরা রাজাকারের অবয়ব থেকে আমাদের প্রিয় নবীর সুন্নত কে নামিয়ে দিতে পারিনি.!! আমরা পারিনি শত সহস্র অমুসলিম রাজাকারকে মানুষের সামনে তুলে ধরতে.!! আমি একজন একেবারেই সাধারণ গোছের মুসলিম হিসাবে প্রতিবাদ করছি: এতদিন ধরে যে, রাজাকার তথা স্বাধীনতা বিরোধী বলতে মুসলমানকেই বুঝানোর চেষ্টা করা হচ্ছে, আর টিভি, সিনেমা, নাটকেও দাড়িওয়ালা অভিনেতা দিয়েই ঐসব চরিত্রকে অংকন করা হয়, মুসলমান হিসেবে এটাতো মেনে নেয়া যায়না, মেনে নিতে পারিনা।
এটা মুসলমানদেরই দোষ। যদি তারা তখন থেকে রুখে দাড়াতো, এবং অমুসলিম রাজাকারদের নামগুলোও সামনে আনতে বাধ্য করতো; তাহলে আজকের এই অবমাননাকর পরিবেশে আমরা পড়তামনা।
ছবিতে দেখুন: ১৯৭১ সালের সত্যিকার এর রাজাকার ও বর্তমানে মিডিয়ার তৈরি রাজাকার.!!
গুগলে সার্চ দিয়ে তন্ন-তন্ন করেও একটা দাড়ি টুপি ওয়ালা পাঞ্জাবী পরিহিত রাজাকার খুজে পাইনি।
For Details: https://goo.gl/WxcyfC


সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




