somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৪ ফেব্রুয়ারী। এই দিনটি গত কয়েক বছর যাবত খুবই ধুমধামে কাটে বাংলাদেশে। বিশেষ করে শহুরে তরুন তরুণীরা উচ্ছাসে মেতে উঠেন! ফুলের ব্যবসায়ী যেন চাঁদ রাতে বিক্রির ব্যস্ততায় কাটান এই দিন | এই দিবস যিনি সপ্তাহিক যায়যায় দিন পত্রিকার বদৌলতে বাংলাদেশে আমদানি করেছিলেন তিনি এখন নির্বাসিত। তাঁর এই ভালবাসার দিনে ১৩ হাজার মাইল দূরে বৃটেনে অবস্থান করছেন।



তবে, দেশের ইতিহাসে একট কলঙ্কিত দিন এটি। ভালবাসার উচ্ছাসে মেতে থাকা তরুণ তরুণীদের ক’জনই বা জানেন সেই দিনের ঘটনা! ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারীতে একটু ফিরে যেতে চাই। কি ঘটেছিল সেদিন?

১৯৮২ সালের মার্চ মাসে নির্বাচিত রাষ্ট্রপতিকে অপসারিত করে তৎকালীন সেনা প্রধান এরশাদ ক্ষমতা দখল করেন। শুরু হয় সামরিক স্বৈরতন্ত্র। এই সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রথম জেগে উঠেছিলেন ছাত্র সমাজ। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারী ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ডাকা হয়েছিল সচিবালয় ঘেরাও কর্মসূচি। এরশাদের প্রণীত শিক্ষানীতির প্রতিবাদ ও গণতন্ত্রের দাবীতে এই কর্মসূচির দিনে ঢাকায় ছাত্রদের উপর গুলি চালিয়েছিল বেপরোয়া পুলিশ।

১৪ ফেব্রুয়ারীর কর্মসূচি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র ছাত্রী সমবেত হয়। পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘেরাও করে রাখে। সামরিক রসকারের ভয় ভীতি উপেক্ষা করে ছাত্র ছাত্রীদের মিছিল ষ্মারকলিপি দিতে সচিবালয়ের দিকে এগিয়ে যায়। এর সাথে একাত্মতা ঘোষনা করে জাহাঙ্গরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয় থেকে হাইকোর্ট এলাকায় পৌছামাত্রই হিংস্ত্র পুলিশ হায়েনার মত ঝাপিয়ে পড়ে। টিয়ারশ্যাল, জলকামান রাবার বুলেট ও গুলি ছোড়া হয় মিছিলে। লাঠি চার্জ তো আছেই। ছাত্ররা এদিক সেদিন ছোটাছুটি করে আশ্রয়ের সন্ধানে। শিশু একাডেমিতে শিশুদের একটি অনুষ্ঠান চলছিল। সেখানে আশ্রয় নেয়ার চেষ্টা করলে পুলিশ ওই অনুষ্ঠানেও হামলা চালায়।


সেদিন পুলিশের গুলিতে জাফর, জয়নাল, দীপালী সাহা, আইয়ুব, ফারুক, কাঞ্চন সহ অনেককে হত্যা করে। দশ জনের মৃত্যুর খবর পাওয়া যায়, কিন্তু সরকারি প্রেসনোটে শুধু ১ জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়। আহত হয়েছে অগুণতি, গ্রেফতারও হয়েছে অসংখ্য। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে ও ঢাকা শহরে কারফিউ জারি করে।

এই সময় লাশ গুম করা হয়েছে বলে ব্যাপক অভিযোগ ওঠে। বাংলাদেশে লাশ গুম নতুন ঘটনা নয়, পার্থক্য হচ্ছে সামরিক সরকারের চেয়ে বেসামরিক সরকার এই ক্ষেত্রে অনেক পারঙ্গম।


স্বাধীন বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই দিনটি মাইলফলক হয়ে আছে। মহান ভাষা আন্দোলনের মাসে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই দিনটি যোগ করে আরেকটি ইতিহাস। সুতরাং ১৪ ফেব্রুয়ারীকে পশ্চিমাদের নিকট থেকে ধারকরা ভালবাসা দিবস নয়, মানুষের অধিকার আদায়ে সংগ্রামের দিন হিসাবে ক’জন ষ্মরণ করেন!
এই লড়াই সংগ্রামের ইতিহাস গুলো যারা ষ্মরণ করিয়ে দেওয়ার কথা তারাই বা কি সঠিক দায়িত্ব পালন করছেন!

আসুন আমরা ১৪ ফেব্রুয়ারী নিহত হওয়া সংগ্রামীদের শ্রদ্ধার সাথে ষ্মরণ করি। ইতিহাস থেকে প্রেরণা নিয়ে আমাদের লুট হওয়া অধিকার ফিরিয়ে আনার শপথ নেই।



সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২২
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×