somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাকে অভিনন্দন: সৈয়দা রিজওয়ানা হাসান

১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৈয়দা রিজওয়ানা হাসান; পরিচালক, বাংলাদেশ এন্ভাইঅরনমেন্টাল ল ইয়ার্স অ্যাসোসিয়েশন বা বেলা -দীর্ঘদিন ধরে শ্রমজীবি মানুষের কল্যাণে অসম সাহসী এক যুদ্ধ করে এ বছর (২০০৯) ছিনিয়ে নিলেন সম্মানজনক গোল্ডম্যান এন্ভাইঅরনমেন্টাল প্রাইজ। বিশ্বের পরিবেশবাদীরা এখন এই সাহসী নারীকে দেখছেন অত্যন্ত সম্ভ্রমের চোখে ...

বিশ্বের ধনিক দেশের লোকেরা নাকি বুড়ো ঘোড়াকে গুলি করে মেরে ফেলে; অথচ, মুনাফার লোভে তাদের বিশাক্ত অকেজো জাহাজগুলি ভেঙ্গে ফেলার জন্য বাংলাদেশের মতন গরীব দেশে পাঠিয়ে দেয়! গরীব দেশেগুলোয় সস্তা শ্রমের ওপর গড়ে ওঠে তথাকথিত শিপ ব্রেকিং ইন্ড্রাষ্টি- যে জাহাজর ভাঙ্গার শিল্পে নিয়োজিত শ্রমজীবি মানুষ বিষময় পরিবেশে দুই-এক বছর কাজ করেই ক্যান্সার কি চর্মরোগে আক্রান্ত হয়। তারপর তাদের হাত পা ক্ষয়ে যেতে থাকে; কয়েক বছর জাহাজ ভাঙ্গার কাজ করলে তারা এমনই অর্থব হয়ে পড়ে যে তারা আর অন্য কাজ করতে পারে না!
কেন তা হলে জাহাজ ভাঙ্গা বন্ধ হচ্ছে না?
তথাকথিত শিপ ব্রেকিং ইন্ড্রাষ্টির মালিকপক্ষ দাবি করে বাংলাদেশের ৮০% লোহানাকি তারাই জোগায়। পরে, এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিয়ে দেখা গেল এই পরিমান শতকরা ২৫ ভাগের বেশি নয়। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিশ্বে ১৪টি দেশ প্রাকৃতিকভাবে লোহার স্বাভাবিক যোগান আছে। আর, মাত্র পাঁচটি দেশে শিপ ব্রেকিং হয়। অন্যরা তা হলে কী ভাবে লোহা পায়? শ্রীলঙ্কা নিশ্চয়ই বাংলাদেশ থেকে বেশি দামে লোহা কেনে না।
অন্য আরেকটি কারণে শিপ ব্রেকিং এর মতন অমানবিক শিল্পটি বন্ধ করা যাচ্ছে না। তা হলো-জাহাজ ভাঙ্গা শিল্প প্রায় কুড়ি (২০) হাজার শ্রমিকের কর্মসংস্থান করেছে। এ প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যখনই শিপ ব্রেকিং ইন্ড্রাষ্টির মালিকপক্ষর কাছে শ্রমিকদের তালিকা চেয়েছি-তারা যথাযথ তালিকা দিতে পারেনি। আর, মৃত্যুর ঝুঁকিপূর্ন এমন কাজের বদলে বেকারত্ব ভালো।



তাঁর যুদ্ধ

২০০৩ সালে বেলার চট্টগ্রাম অফিস স্থাপন করার পরপরই সৈয়দা রিজওয়ানা হাসান বিষয়টি সম্পর্কে সচেতন হন। তারপর এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করেন। তখন একবার বিস্ফোরণ হয়ে অনেক শ্রমিক মারা যায়। তিনি আরও জানতে পারেন: এক সময় ধনিক দেশগুলি নিজেরাই জাহাজ ভাঙ্গত-পরে এর ক্ষতিকর দিকটা বুঝতে পেরে বন্ধ করে দেয়। আজও পাঁচটি দেশে চলছে জাহাজ ভাঙ্গার কাজ: ভারত পাকিস্থান বাংলাদেশ তুরস্ক ও চিন। ধনিক দেশগুলি অকেজো জাহাজ তথা টক্সিক বর্জ্য বাংলাদেশে পাঠায়। তারা কখনও বলে- আমরা তো ৮০% টক্সিস ক্লিন করে দিয়েছি। সৈয়দা রিজওয়ানা হাসান প্রশ্ন-বাকি ২০% টক্সিক পরিস্কার করার মত টাকা তো বাংলাদেশ সরকার দেয় না। তা হলে? কাজেই পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক। শ্রমিকরাও মরছে ধুঁকে ধুঁকে ক্যান্সার ও চর্মরোগে।
শুরু হল সৈয়দা রিজওয়ানা হাসান সংগ্রাম।
না, কোটি কোটি টাকার মুনাফা জড়িত বলে জাহাজ ভাঙ্গা বন্ধ করতে পারেন নি তিনি -তবে জনগনকে সচেতন করেছেন। এ কারণেই দেড় লক্ষ ডলারের সমমূল্যের সম্মানজনক গোল্ডম্যান এন্ভাইঅরনমেন্টাল প্রাইজটি লাভ করেছেন । পুরস্কারটি গত ২০ বছর ধরে দেওয়া হচেছ। তিনিই প্রথম বাংলাদেশি নারী যিনি এ পুরস্কার লাভ করলেন।
আপনাকে অভিনন্দন: সৈয়দা রিজওয়ানা হাসান

দেখুন এই পরিবেশ-সচেতন বাঙালি নারীর যুদ্ধ



সূত্র:
http://www.goldmanprize.org/2009/asia

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×