কালের আবর্তে হারিয়ে যাচ্ছে চুঙ্গাপিঠা
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহ্যবাহী সিলেট পিঠা পুলিতে সমৃদ্ধ। যার অন্যতম চুঙ্গাপিঠা বা চুঙ্গাপোড়া। রুই, কাতলা, কৈ, মাগুর প্রভৃতি মাছ ভাজা দিয়ে চুঙ্গাপিঠা খাওয়া এককালে সিলেটের নান্দনিক ঐতিহ্য ছিল। বাড়িতে আসা মেহমান, নতুন বর, অতিথিকে চুঙ্গাপিঠা, মাছ ভাজা আর নারিকেলের ক্ষীরসা পরিবেশন করাটা ছিল গর্বের বিষয়। না করলে বড়ই লজ্জা! কিন্তু কালের আবর্তে ঐতিহ্যবাহী চুঙ্গাপিঠা ও হারিয়ে যেতে বসেছে। চুঙ্গাপিঠা তৈরীর প্রধান উপকরণ ঢলুবাঁশ ও বিন্নী (বিরন) চালের সরবরাহ এখন প্রায় নেই-ই। আগে যেখানে বড়লেখা, পাথারিয়া পাহাড়, কুলাউড়া, শ্রীমঙ্গল, রাজনগর, জুড়ি প্রভৃতি এলাকায় প্রচুর ঢলুবাঁশ উৎপন্ন হতো, এখন আর সে অবস্থা নেই। বনাঞ্চল উজাড় হয়ে যাওয়া, মানুষের অনীহা, অসচেতনতা প্রভৃতি কারণে ঢলুবাঁশ এখন বিলুপ্তির পথে। আর ঢলুবাঁশ ছাড়া চুঙ্গাপিঠা তৈরী অসম্ভব। কেননা ঢলুবাঁশে এমন এক ধরণের তৈলাক্ত পদার্থ থাকে যা বাঁশকে আগুনে পোড়া থেকে রক্ষা করে। ফলে আগুনে না পোড়েই বাঁশের ভেতর থাকা পিঠা সিদ্ধ হয়ে যায়। আধুনিকতা ও তথাকথিত অত্যাধুনিকতার ফাঁদে পড়ে আমাদের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ বিষয়বস্ত্ত একের পর এক হারিয়ে যাচ্ছে কালের অতল গহবরে। কোনো একদিন ঘুম ভেঙ্গে দেখবো আমাদের ‘নিজস্বতা’ বলতে কিছুই নেই!
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে...
...বাকিটুকু পড়ুনকিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে...
...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ...
...বাকিটুকু পড়ুন
আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে...
...বাকিটুকু পড়ুন