“ ঘরে - বাইরে ”
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
না। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উপন্যাসের কখা বলছিনা আমি। বলছি আমাদের সভ্যতা সংস্কৃতির নির্মম নিষ্ঠুরতার কথা। আর কতটুকু নির্মমতা সহ্য করলে সেটাকে বলা হবে ধৈর্য্য ! এখনো কি চোখ মেলে তাকাবার সময় হয়নি আমাদের ? পাষন্ডদের চিবুক ধরে বুঝিয়ে দিতে সমাজের বিবেক বান সত্বা গুলো আবারও সোচ্ছার হয়ে ওঠেছে !
আজ ঘরে কিবা বাইরে কোথাও এতটুকু ঠাঁই নেই ওদের ! বলছি সমাজের অসহায় টোকাই শিশুদের কথা ! কোথাও এতটুকু স্বস্থির নি:শ্বাস ফেলার জায়গা নেই তাদের। বিন্দু বিন্দু করে সিন্ধুতে রূপ নিছচ্ছ শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র এ সমাজে। এমন লোম হর্ষক হৃদয় বিদারক ঘটনা গুলো মানুষের পারসেপশানকে নাড়া দিচ্ছে প্রকম্পিত করে। পত্র পত্রিকার খবর পড়ে আমরা কেবলই স্তম্ভিত হচ্ছিনা,বাকরুদ্ধ কন্ঠ আর জমাট বাঁধা দৃষ্টি নিয়ে অপেক্ষার প্রহর গুনছি,কালকের কোন অশুভ শিরোনামের অপেক্ষায়। এ তো গেলো প্রকাশিত সংবাদ গুলো যা কিনা ঘটে যাচ্ছে প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে। তখন আমরা ভাবি,শিশু কিশোরদের নিরাপদ জায়গা বাহিরের চেয়ে ঘরেই নিরাপদ বুঝি। আসলে কি তাই ? কিন্তু বাহিরের চেয়ে ঘরেও যে চলছে শিশুদের উপর অহরহ প্রতিনিয়ত অমানবিক আর অসহনীয় নির্যাতন তা কি আমরা দেখি কখনো ? তাই এখন থেকে আমাদের চোখ রাখতে হবে ঘরে কিবা বাইরে সর্বত্রে। সবার আগে যাদের সজাগ দৃষ্টি থাকতে হবে তা হলো সরকার তথা আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর। মনে রাখতে হবে এক্ষেত্রে যেন সরষে ক্ষেতে ভূত না থাকে। নইলে এক সময় জনগণই প্রতিবাদী হয়ে বেরিয়ে পড়বে ঘরে- বাইরে সর্বত্রে।

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন