আবু আল্-বান্না : বাংলাদেশে যে সকল পুরাতন ইসালামী ঐতিহ্য চোখে পড়ে তন্মধ্যে যশোর জেলার অভয়নগর উপজেলার শুভরাড়ার পীর খানজাহান আলী জামে মসজিদ অনন্য ঐতিহ্যের ইতিহাস হিসেবে আজও বিদ্যমান। প্রতœতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, মসজিদটির স্থাপত্য শৈলীর উপর ভিত্তি করে বলা যায় এটি খ্রিষ্টীয় ১৫ শতকে নির্মিত হয়েছিল। সরকারী অর্থায়নে সংস্কার হলে এই প্রাচীন ঐতিহ্যটি অভয়নগরের একটি দর্শনীয় স্থান হিসেবে পরিগনিত হবে। পীর খানজাহান আলী পুরাতন খলিফাতাবাদ (বাগেরহাট) থেকে শুভরাড়া গ্রামের ভৈরব নদীর তীরে এসে এক গম্বুজ ও চার মিনার বিশিষ্ট মসজিদটি তৈরী করে। মসজিদটির আয়তন ৫.১৩ বর্গমিটার। মসজিদের চার কোনায় চারটি অষ্টমকোনাকৃতির টারেট রয়েছে। ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, মসজিদের ভেতরের আয়তন ৬০ ফুট ১০ ইঞ্চি গুণ ৪ ইঞ্চি গুন ৩ ইঞ্চি, উচ্চতা ২৫ ফুট। বাহিরের পরিমাপে এক মিনারের মধ্যবিন্দু হতে অন্য মিনারের দূরত্ব ২৮ ফুট ৬ ইঞ্চি। মসজিদটির উত্তর, পূর্ব ও দক্ষিণে তিনটি দরজা আছে পূর্বদিকে অবস্থিত সদর দরজা রয়েছে। মসজিদ নির্মাণে যে ইট ব্যবহৃত হয়েছে তার আয়তন ১২ ইঞ্চি গুণ ১০ ইঞ্চি হতে ৪ ইঞ্চি গুণ ৩ ইঞ্চি। বিশেষ পদ্ধতিতে নির্মিত অতি উন্œতমানের ইটগুলো দিয়ে অভিনব কৌশলে মুসলিম স্থাপত্য রীতিতে নির্মিত খানজাহান আলী মসজিদটির কছে দাড়ালে স্মৃতির পূর্ণিমায় উদ্ভাসিত হয়ে ওঠে মন। ইসলামি ঐহিত্যের অমিয় স্বকীয়তায় ভরে ওঠে বুক। গর্বের সীমানা ক্রমশ সীমাহীন হয়ে মিশে যায় পবিত্র বাসনায়। প্রয়োজনীয় সংস্কারের অভাবে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে মসজিদটি। বর্তমানে মসজিদটি প্রতœতত্ত্ব বিভাগের আওতায় এনে রক্ষণাবেক্ষনের ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু তাও অপ্রতুল। মূল গঠনপ্রনালী অবিকল রেখে মসজিদটি সংষ্কার করা প্রয়োজন। মসজিদটি সংস্কারের ব্যাপারে উপজেলা ইউএনও মহোদয় ও উপজেলা চেয়ারম্যান নুরুল হক মোল্যা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
২২-৩-১৫
খ্রিষ্টীয় ১৫ শতকের অমূল্য ঐতিহ্য শুভরাড়া পীর খানজাহান আলী মসজিদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।