somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যখন মফিজ:((:((:((:((:((

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন বেকার থাকার পর অনেক চেষ্টা তদ্বিরের পরে একটা চাকরি পেলাম । এরিয়া ম্যানেজার, পোষ্টিং বগুরায় ... কোম্পানির ডিষ্ট্রবিউশান ডিপোর পাশেই থাকার ব্যাবস্হা করা হয়েছে ।

প্রথম দুই দিন ডিলারদের সাথে হাই-হ্যালো করতেই চলে গেলো । তৃতীয়দিন ঘুরেফিরে বেড়ালাম বগুরা ও তার আশে-পাশে ।

সন্ধ্যায় ঘরে ফিরেই শুনলাম , পরেরদিন থেকে লাগাতার ৭২ ঘন্টার হরতাল । সাথে সাথেই মনস্হির করলাম ঢাকায় চলে যাবো ৩ দিনে কোনো কাজই হবে না । রাত ৯টার বাস ষ্টান্ডে পৌছালাম, পৌছে দেখি ঢাকার সব গাড়ি চলে গেছে । শুধুমাত্র একটা কাউন্টারের সামনে অনেক ভীড় । জানতে পারলাম একটা গাড়ি ছেড়ে যাবে , কিন্ত ভাড়া গুনতে হবে ২৫০ টাকা ( তখন সাধারন ভাড়া ছিলো ১৬০ টাকা চেয়ার কোচ) । যেতে হবে তাই বিনা প্রতিবাদে নিজেকে ভাগ্যবান মনে করে ২৫০ টাকাতেই টিকিট নিলাম কিন্তু কোনো সিট নাম্বার ছাড়া ।

গাড়িতে উঠতেই সবচাইতে পিছনে টানা ৬ সিটের একটাতে আমাকে বসিয়ে দেয়া হলো । তখনো নিজেকে ভাগ্যবানই ভাবছিলাম কারন অন্তত সিটে বসে ঢাকা যেতে পারবো ভেবে ।

মিনিট দশেক পরে রাগী রাগী চেহারার একজন এসে বল্লো মফিজ যারা আছেন তারা কোনো রকম ঝামেলা না করে ছাদে উঠে যান ।

এইরে , ১৬০ টাকার টিকেট ২৫০ টাকা কিনেতো আমিইতো বড়ো মফিজ ... মনে মনে প্রস্তুত হচ্ছি ছাদে উঠে যাওয়ার জন্য । তার আগে সাহস করে রাগী চেহারার দাদাকে জিগ্গেস করলাম ' ভাই আমিও কি ছাদে উঠে যাবো ??' চেহারায় রাগী হলেও আদতে উনি নিতান্তই ভদ্রলোক, গম্ভীর হয়ে বললেন ' খাড়ান কইতাছি ' এই বলে কোত্থেকে যেনো ৮/১০ টা প্লাষ্টিকের মোড়া বের করলেন । তার একটা দুইসিটের মাঝখানে পেতে দিয়ে বললেন ' এখানে বসেন ' ।

নিজেকে আরেকবার ভাগ্যবান মনে করে ঘরের জন্য কেনা ২ কেজি বগুরার দই মাথার উপর ব্যাগেজ রাখার যায়গায় রেখে দিয়ে নিশ্চিন্তে মোড়ায় বসে থাকলাম ।

কিছুক্ষন পরেই গাড়ি ছাড়লো ভাগ্যবান আমাকে আর মোড়া ছাড়তে হলোনা ।

সারাদিনের ঘুরাঘুরিতে ক্লান্ত আমি শেষ রাতে মোড়ায় বসেই একটু ঝিমিয়ে নিলাম ।

বাস যখন গাবতলি থামলো , তখন যাত্রীরা বেশির ভাগই ঘুমে । কিছু নেমে গেছে পথিমধ্যে । নামার জন্য প্রস্তুত হয়ে দইয়ের পাতিল নামাতে গিয়েতো মাথায় বারি । আমার কেনা বগুড়ার দই কেউ একজন নিয়ে নেমে গেছে ।X(X(X(X(

এদিক ওদিক তাকিয়ে দেখি আরেক পাতিল দই রাখা আছে একটু সামনেই । সাহস করে ঐটা নিয়েই আমিও নেমে গেলাম.... তারপর নিজেকে মফিজ নামকরন করে রিকসা নিয়ে বাসার পথে রওনা দিলাম ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×