somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিখিল , মালু ও রাখাল ( আমার সৃতির ডাইরি থেকে )-- রি-পোষ্ট

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল থেকে ফিরে মামার বাসার গেটের সামনে সামান্য জটলা দেখে ভীড় ঠেলে সামনে গিয়ে দেখলাম তাতে আমার মনে তেমন কিছু আমার আগ্রহ তৈরি করতে পারলো না ।

ছেড়া ছালা বিছিয়ে কুচকুচে কালো জীর্ন এক চেংড়া ছেলে মুচির বাক্স নিয়ে মামার গেটের সামনে আস্তানা গেড়েছেন । এতে করে অভিজাত(!) শ্রেনির মামার ভাড়াটিয়াদের সম্মান যায় যায় অবস্হা । তাই তাকে স্হানচুত করার আপ্রান চেষ্টা । কিন্তু সদ্য শহরে পা রাখা ছেলেটি গো ধরে বসেই আছে। বাধ্য হয়ে বাড়িওয়ালা মামার দুপুরের আরামের শয্যা ত্যাগ করে নিচে আসতে হলো । জটলার ফিসফিসানিতেই চেংরা ছোড়া বুঝে নিলো উনিই আসল লোক যাকে ধরলে তার এই ভবিষ্যত রোজগারের যায়গাটুকুতে একটা বন্দোবস্ত হবে ।

যেমন ভাবা তেমন কাজ । সোজা পায়ের উপর ঝাপ এবং বেদম কান্না । হতভম্ব মামা কিছুটা সুস্হির হয়ে প্রশ্ন করলো
-কবে আসছিস ঢাকায় ??
-আজকে সকালে ।
-আর কোনো জায়গা পেলি না তোর দোকান সাজানোর জন্য ??
-ফার্মগেটে চেষ্টা করছিলাম । সবাই খেদাইয়া দেয় ।
-নাম কি তোর ??
-নিখিল ....
-বাড়ি কোথায় ???
-মনোহরদি ।

মামা কি যেন চিন্তা করলেন । তারপর উপস্হিত ভাড়াটিয়াদের বললেন । নিখিল আজ থেকে এখানেই বসবে , এতে আপনাদের কারো যদি আমার বাড়িতে থাকতে অসুবিধা হয় তবে আপনারা বাড়ি বদলে ফেলতে পারেন । এইবলে আবার নিখিলের দিকে ফিরলেন ।

-রাতে কোথায় থাকবি ???
নিখিল অশ্রু ভরা চোখে এমন এক দৃষ্টিতে তাকালো যেনো এটা কোনো প্রশ্নো হলো ???
দ্বিতীয় বার একই প্রশ্নের উত্তরে বোঝা যায় না এমন স্বরে বললো
-জানিনা ।

মামা আরেকবার কি যেনো চিন্তা করে আঙুল ইষারায় পাঁচ তলার ছাদের সিড়ির ল্যান্ডিংটা দেখিয়ে বললো ওখানে রাতে ঘুমাবি । রাস্তা ঘাটে রাতে থাকিস না ।

নিখিল শুধু ঘাড় কাত করলো । সেই সাথে ভাড়াটিয়াদের গুন্জন শুনতে পেলাম । মামা সব কিছু উপেক্ষা করে দোতলায় উঠে গেলেন ( সম্ভবত সাথে সাথে বিছানায় শুয়ে ঘুমিয়েও গি্যেছিলেন )

নিখিলের এমন এন্ট্রান্স মামার ফ্যামিলি খুব ভালো ভাবে মেনে না নিলে ও কেউ তার প্রতিবাদ ও করার সাহস দেখায়নি ।

ধীরে ধীরে আমরা জানতে পারলাম যে , নিখিলের দুইটা এতিম ও নাবালক ভাতিজা ছাড়া এই জগতে আর কেউ নেই । ভাতিজা দুটাকে আপাতত মনিহরদিতে এক দুরসম্পর্কের বোনের বাসায় রেখে এসেছে ।

এমনি করেই নিখিল টিকে গেলো ব্যাস্ত ঢাকায় তবে আমার জন্য নিয়ে এলো এক ভিন্ন অভিজ্ঞতা, অন্য এক জগৎ ।

স্কুল পড়ুয়া আমার সাথে নিখিল অনেক গল্প করতো । তার শৈশব , তার কুড়ে ঘর , বড় ভাই ভাবি যখন জিবীত ছিলো তাদের গল্প । সেই সাথে গ্রামে কাঠাল চুরি করে খাওয়া , ভর দুপুরে নদীতে ডুব সাতার । আমি যেন নিখিলের সাথেই কাঠাল চুরি করছি অথবা ভরা নদীতে ডুব সাতার দেই ।

ধীরে ধীরে নিখিল আমার প্রিয় বন্ধু হলো । স্কুল ছুটির পড়ে আমি নিখিলের কাঠের বাক্সের উপর বসে বসে তার গল্প শুনি । বাসা থেকে প্রায়ই প্যাদানি খাই একটা মুচির সাথে অন্তরংগতার কারনে । কিন্তু আমার গল্পের নেশাতো আর কাটে না । আরো ধীরে ধীরে নিখিল আমার আম্মা আব্বার ও মন জয় করে ফেললো তার গ্রাম্য সরলতা দিয়ে । গল্পের পাশাপাশি সেও আমাকে শিখায় কি ভাবে জুতাতে কালি লাগাতে হয় । কি ভাবে ব্রাশ করলে জুতা আরো বেশি চকচকে হয় । সাদা কেডস কি ভাবে সাবান দিয়ে ধুয়ে পরিস্কার রাখতে হয়, ইত্যাদি ।

নিখিলের একটা স্বভাব ছিলো যে , হঠাৎ কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে যেত তবে ফিরার পরেই বড় মামার তুমুল গালি খেয়ে ও ভীষন আনন্দিত মুখে আমার কাছে এসে বলতো মামা (আমাকে সে মামা বলতো) ভাই টা যে কি খালি বকা দেয় ( যেন এ বকা খাওয়ার আনন্দটুকু পাওয়ার জন্যই সে নিরুদ্দেশ হয় )।

এরই মধ্যে আমি কলেজে উঠলাম । হঠাৎ একদিন বিকেলে খবর পেলাম বড় মামা হসপিটালে ,অবস্হা ভীষন খারাপ । ছুটলাম সোহরাওয়ার্দি হাসপাতালে । জানলাম অবস্হা সত্যিই বেশি খারাপ রাতটা টিকে কিনা ঠিক নেই । আশে পাশে শত আত্বীয় স্বজনের মাঝে নিখিলকে আবিস্কার করলাম সোহরাওয়ার্দি হাসপাতালে লাল দেয়াল ঘেসে উপুৎ হয়ে পড়ে আছে । আর মাঝে মাঝে কেপে কেপে উঠছে ।

শুনলাম , এম্বুলেন্সের সাথে জোর করেই সে হসপিটালে চলে এসেছে এবং আসার পর থেকেই কারো সাথে আর কোনো কথা বলে নাই । এবং ঐ ভাবেই উপুৎ হয়ে পড়ে আছে তাকে কেউ নাড়াতে পারছে না । সে যাত্রায় মামা বেঁচে গেলো ..
দীর্ঘ ৪৮ ঘন্টা নিখিল হাসপাতাল ছেড়ে নড়েনি... এমনকি তাকে চা ব্যাতিত অন্য কিছু খাওয়ানো যায়নি । নিখিলের এমন আচরনে যেনো আমাদের ও চোখ খুলে দিলো । নিখিল আমাদের শেখালো, শুধু মাত্র রক্ত অথবা ধর্ম মানুষ মানুষকে আপন করে না । মানুষ আপন হয় তার মহানুভবতায় , তার গুনে এবং তার সৃষ্টিতে ।


এরপর থেকে নিখিল যেনো আরো বেশি আমাদের আপন হয়ে গেলো । নিখিল ও ভালোবাসার সুযোগ বুঝে মামাকে তার এতিম এক ভাতিজাকে ঢাকায় আনার অনুমতি চাইলো । অনুমতি পাওয়া মাত্রই ভাতিজা হাজির । নাম মালু, ছিপছিপে শুকনা এক ১২/১৪ বছরের কিশোর । চোখ ভরা তার স্বপ্ন । মামা স্কুলে দিতে চাইলে নিখিল রাজি হলো না । তার ইচ্ছা ভাতিজা ভালো করে মুচির কাজটা শিখুক , তা না হলে ভবিষ্যত অন্ধকার (!!!) ।

মালু সারাদিন তার কাকার কাজ শিখে আর আমি কলেজ থেকে ফিরলেই পিছু পিছু সোজা আমার বাসায় । আমার সাথে সিনেমা দেখা অথবা আমার ফাইফরমাস খাটা তার প্রিয় শখ বলে মনে হতো । এভাবেই দিন যায় .... একদিন শুনলাম নিখিল বিয়ে করতে বাড়ি গেছে । বিয়ে করে বউ ও নিয়ে আসলো ঢাকায় । ঘর ভাড়া করলো আগারগাও । কাকা-কাকির সাথে মালু ও চলে গেলো আগারগাও ।তবে প্রতিদিন চাচা-ভাতিজা আমাদের এলাকায় চলে আসতো কাজ করতে । ভীষন সুখি সংসার তাদের ।


এরই মাঝে মালুকে তার কোনো এক দেশিলোক এস,এম(ডি ইউ) হলে কাজ করতে বললো । যথারিতী মালু আমার অনুমতি চাওয়াতে আমি বললাম চলে যাও ।ওখানে গেলে তোমার আয় রোজগার ভালই হবে । তবে সে যেতে রাজি হলো এক শর্তে । আমাকে সপ্তাহে একবার অন্তত তাকে দেখে আসতে হবে । আমি বললাম কোনো অসুবিধা নেই , আমিতো অই এলাকাতে বেশি আড্ডা দেই । সপ্তাহে কেনো? প্রতিদিনই যাওয়া যাবে ।

আসলে মালুর অইখানে মাসে একবার ও যাওয়া হতো না । এতে তার ভীষন ক্ষোভ জমলো এবং একদিন এসে আমাদের বাসার জুতার রেক থেকে আমার সব জুতা স্যান্ডেল ব্যাগে ভরে নিয়ে গেলো । আম্মা কারন জিগ্গেস করাতে বললো ভাইয়া সব জুতা পরিস্কার করতে কইছে ।

আমিতো বাসায় এসে মাথায় হাত । আম্মাকে পুরা ঘটনা বলতেই সেতো হেসেই খুন । আম্মা বল্লো কালকে অবশ্যই যেয়ে মালুর মাথা ঠান্ডা করে আসবি, তানা হলে বাসার সবার জুতা নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে । যাইহোক পরদিন আমাকে দেখেই তার একমুখ হাসি আমাকে সত্যিই ভীষন আনন্দ দিয়েছিলো । আসলে ইট পাথরের শহরে ধনী-গরিব মুর্খ অথবা শিক্ষিত সবাই আমরা সজিব প্রানের কাছেই বুঝি ছুটে বেড়াই । এতটুকু যদি তা পাই কেউ তা ছাড়ি না । যেমন ছারেনি মালু .... তার সব নতুন নতুন গল্প আর সপ্নের কথা শুনতে শুনতেই ৪ ঘন্টা পার হয়ে গিয়েছিলো।


এরই মাঝে নিখিল তার আরেক ভাতিজা রাখাল কে ঢাকায় নিয়ে এলো । এটা আর শুটকা পাতলা নয় । গায়ে গতরে যথেষ্ট ভালো । তার বয়স যখন ১৭ তথন একদিন নিখিল আর মালু আমার আব্বার কাছে আসলো । উদ্দ্যেশ্য , রাখালকে বিদেশে পাঠানোর জন্য কিছু সাহায্য করা। আব্বা বলে দিলেন কিছু দেয়া যাবে ব্যাবস্হা করো । আমাকে ও দিতে বলা হলো কারন আমি তখন নতুন চাকরিতে ঢুকেছি ।

রাখালের বিদেশ যাওয়ার ব্যাবস্হা হতে হতে প্রায় ২ বছর লেগে গেলো । সালটা ২০০২ অক্টোবরে রাখালের ফ্লাইট ঠিক হলো । রাখাল মনোহরদি গেলো তার দুরের আত্বীয়দের কাছে বিদায় নিতে । এদিকে চাচা নিখিল এতিম ভাতিজার জন্য নতুন শার্ট কিনলো মালু তার ভাইয়ের জন্য প্যান্ট কিনলো । ছোট ভাইটা বিদেশ যাবে , তাদের চাচা ভাতিজার সংসার টায় অনেক স্বপ্ন তা তারা একে একে পুরন করবে । এমনি সময় মনোহরদি থেকে জরুরি ফোন আসলো রাখাল অসুস্হ ..... পাগলের মতোন ছুটে যায় নিখিল আর মালু কিন্তু ততক্ষনে রাখাল চেপে বসেছে অজানা অন্যকোনো দেশের বিমানে ।

এরপর থেকে নিখিল ও মালুর জীবন থেকে যেনো সব হাসি মিছে গেছে ...... নিখিলের জীবনে আরেকটা শক ছিলো তার পরের বছরেই আমার বড় মামার মৃত্যু । যা তার জীবনে বেশি বড় আঘাত হয়ে আসে ।


আমি ও জীবন যুদ্ধে নেমে তাদের বেশি খোজ খবর করতে পারি না । শুনেছি মালু এখন টেম্পু চালায় ..... নিখিল ধরে আছে তার পৈত্রিক পেশা । কিন্তু তারা রেখে গেছে আমার জীবনে কিছু ভালোবাসার ছাপ যা আসলে মানুষকে মানুষ বলে পরিচয় করিয়ে দিয়েছে যুগে যুগে ।




আমি নিখিলকে চিনি প্রায় ২২ বছর । গতকাল হঠাৎ নিখিলের পরিবারের কথা মনে পরাতে সবার সাথে শেয়ার করলাম ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×