আজিকে আমার গানের সুরেতে
শুধু তোমারই তুলি ,
শত জঞ্জাল , যন্ত্রণা ভুলে
যেন তোমারেই চিনি ।
আমার হৃদয়ে বাসনা জোয়ারে
এসেছি তোমার প্রেমের দুয়ারে ,
বাঁধ ভেঙে এসে
দ্বার খুলে দেখ ---
দাড়িয়ে আমি যে এখনও .....
আজিকে আমার গানের সুরেতে
তুমি সে বেহালা , পিয়ানো ।
সবুজ ঘাঁসে , শিশিরের জ্বলে ,
মিশেছি আজ আমি একাকার হয়ে ;
আজি প্রেমের এমন স্নিগ্ধ আমেজে
দাড়িয়ে তোমার সমুখে ।
আজিকে শ্রাবনে , মাতাল প্লাবনে ,
উন্মনা আমি সিক্ত নয়নে
প্রেমের গহিনে সব কাল ভেঙে
থেমেছি তোমার দুয়ারে ।
শুভ্রতা নিয়ে মৌন আকাশে
নীল হয়ে আজি ভাসি
তাইতো আমার এ উষ্ণ হৃদয়ে
শুধু তোমারেই ভালবাসি ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


