সৌন্দর্য পূর্ণিমার মত উজ্জ্বল অথচ আচ্ছন্ন । প্রকৃতির রূপ লাবন্যের গভীরতায় চঞ্চল হয়ে বেশিক্ষণ হাঁটা যায় না ।গাছপালা পাহাড় পর্বতের সাথে হাসি তামাশায় কেঁপে ওঠে না প্রাণ । প্রসন্ন চোখে তাকাতে ইচ্ছে হয় অনেক দূর । জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছি এক ধৈর্য্যহীন ভালবাসা । যে ভালবাসার মহাপ্রলয়ে দুলছে আমার সারাজীবনের প্রতি মুহুর্ত । অন্তরকোনে শুনেছি কেবলি ,
আজি নয়ন পরে চক্ষু রাখি
ভালবাসার উষ্ণতা বক্ষে ধরি
হৃদয় মাঝারে মোর
বেজেছে আত্নচিৎকারি.....
শয্যাতলে তুমি মোর প্রেম
এক অনন্ত চিহ্ন ;
তুমি ক্ষয়হীন , মৃত্যুহীন
তুমি অমর ।
আমার ভালবাসার অপরিমেয় পবিত্রতা দিয়ে আমি তোমায় দেখেছি, নিজের ভিতরের সবটুকু অস্তিত্ব দিয়ে ,আমার সত্য আর সীমাহীন ভালবাসার যে সমাধি আমি গড়ে তুলেছি সেই তো তুমি ! আমার প্রতি মুহুর্ত !প্রতি মুহুর্তের অনুভুতি !আমার সারাজীবন !
আমি তোমায় ভালবাসি , ভীষণ ভালবাসি ! চোখ বুজে দেখ... তুমিও দেখতে পাবে - সে বাঁধ ভাঙা ভয়ঙ্কর ভালবাসার মহাপ্রলয়ে দুলছে এখনও হিমালয় থেকে শিলঙ পাহাড় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


