(ক)
সেদিন দেখেছিলাম আঁধারির দ্বারে
সে এক বুকফাঁটা মিনতি;
সবটুকু স্মৃতি আর বাসনার পান্ডুলিপিখানি;
নিদ্রাহারা সে রাত্রির প্রতি নিঃশ্বাসে,
হয়তো পৃথিবীর এক পাশে,
শুধু থেকে যায় অমানিশার বুক চিরে আসা
--সহস্র জোঁনাকির আসে ।
জানা অজানা কবেকার সেসব স্মৃতির ঘোরে;
সহসা ফিরে ফিরে দেখে ধূসর বালুকার চরে ;
অনন্তের এক প্রতিনিয়ত তলানি,
শতাব্দীর ক্রন্দিত সে জলস্রোতে,
--নেমে আসা বাক ধরা জীবনের নদী ।।
(খ)
হয়তো কোনো এক পাড়ে, কোনো এক কালো অন্ধকারে
আর পৃথিবীর প্রতিদিন রাত্রিতে;
কখনও অগনিত আনন্দ বেদনার হাহাকারে ,
ধীরে ধীরে তিল তিল করে বেড়ে ওঠে
--পৃথিবীর মাটিতে জীবনের পাহাড়।
কখনও আনন্দ হাসির বন্ধনে ;
কখনও কোনো ব্যথাতুর ক্রন্দনে;
কেঁপে কেঁপে ওঠে পৃথিবীর ভূমি;
সে হাসি-কান্না , আনন্দ-বেদনা;
মিলেমিশে হয় একাকার;
কখনও পৃথিবীর পথে ভিজে ওঠে
--এই জীবনের অভিসার ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


