কোনো এক দিন --
ধূসর মলিন জরাজীর্ণ চারিদিক;
তবু চিরচেনা সেই দ্বীপে --
জ্ঞানহীন সেই মুহূর্তগুলো শুধু
যুগ যুগ ধরে নীরবে জ্বলে।
অন্ধকারের সিঁড়ি বেয়ে উঠে এসে
বন্দর দেখে উল্লাসে হেসে ওঠে
সেই পথ ধরে --
হেঁটে হেঁটে ঘুরে ঘুরে
ফাটল ধরায় আজকের সব নতুন সৃষ্টিতে।
আজকের দিনে তাই --
বিপাকে রয়েছে পৃথিবীর প্রতিদিন;
জীবনে মরণে; ঝঞ্জাটে শুধু সে
নিরুৎসাহিত বোধহীন, উদাসীন।
আজ যদি হয় দিন বদলের দিন--
তবে ভাঙনের ঝড়ে কেঁপে কেঁপে উঠে
সম্ভাবনার মিছিলের ভীড়ে
সকল তন্দ্রা, ঝঞ্জা রুধিতে
হতে হবে উদ্যত সমাসীন।
আজ শুধু সেই প্রহরের দিন গুনি
কবে পৃথিবীতে বিপ্লবী ডাক শুনি;
আজকে পৃথিবী শাসনের প্রতিনিধি;
ক্ষয় ভয় যত প্রতিদিক তার ভাঙি;
আজ নিয়ম নীতিতে প্রতিদিন মোরা জাগি
তাইতো আমি পৃথিবীর কাছে ঋনী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


