মনে পড়ে আজ কবেকার সেই আমার ছেলেবেলা
ভাবনামুক্ত যেদিন ছিলো শুধু হাসি গান আর খেলা ,
দুষ্টুমিতে ভরপুর আর সূর্য্যিমামার রোদে;
দিন কেটে যেত শিউলি ফুল আর গন্ধরাজের ঘ্রাণে।
দুপুরের রোদে পুকুরের ধারে মেতে ওঠা সেই ভীড়ে
একই ছন্দে মাতামাতি করে নামতাম সেই জলে;
এবারই মায়ের বকুনি শুনি; 'উঠে আয় তুই তীরে '-
তীরে এসে মার আঁচল ধরে ঢুকতাম এসে ঘরে ।
আমার গাঁয়ের মাঠের বুকেতে চির সবুজের ধারা,
শেষ বিকেলে সেথায় খেলায় মেতে উঠতাম মোরা;
সন্ধ্যা গড়ানো বিকেলের পর আঁধার ছড়ানোর আগে,
মাঠ ছেড়ে আর দল ভেঙে সব ছুটত যে যার ঘরে।
ঘরে ফিরে এসে বইগুলো সব ছড়ে বসতাম নিজে
ডাকতাম শুধু আয় না দিদি দেখ্ না ভুল কি এতে?
রান্নার ঘরে মা রাধত উঠানের এক পাশে;
পড়া শেষ করে সব কিছু ফেলে চলতাম মার কাছে।
ঘুমের ঘোরাতে চারিদিক যেন হযে ওঠে নিশ্চুপ;
ঘুমাতাম মার আচলের তলে সেই শান্তির ঘুম,
চিন্তাবিহীন ভয়ভীতিহীন কাটত সেসব রাত;
ধীরে ধীরে সেই আঁধার ঠেলে ভোর হত যে আবার।
আজ মাঠ ঘাট ক্ষেত আছে,আছে সেই পুকুরের পাড়;
দেখিনা সেথায় মিতালি মোদের সেদিনের ভীড় আর;
সেই প্রান্তর মাঠে ঘাটে ঘুরে দেখছি চারিদিক,
মনে পড়ে আজ সেদিনের সব স্বর্ণখচিত দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


