ক্ষীপ্ত বিপাক ছড়িয়ে পড়েছে
আজ সারাদেশময়;
স্বার্থের ধুমে ছেয়ে গেছে সব
সত্য, বিবেক, ভয়।
পৃথিবীর বুকে দেশের মানে চির বিপ্লবী ছিল যারা,
অপরাহত মিছিল সভায় উদ্দাম ভয়্হারা;
সেই সংকটে আর সংঘাতে যারা দীপ্ত অনির্বাণ ;
রক্তে রক্তে লিখে গিয়েছিল বাংলাদেশের নাম।
আজ সেই দেশেরবুকে , জনতার ভীড়ে,
জীবনের দ্বারে দ্বারে ......
ওরাই আজকে মজুর মুটে ;
ঘুরছে যে পথে ঘাটে !
যে বলিষ্ঠ হাতে গড়ছে আজকে
শত শত ইমারত;
দিন শেষে পাওয়া মজুরি হাতে সে
তুলেছে নিজের ঘর।
সেই ঘরে আছে মাটি আর ধূলো
ছাউনিতে খড় কুটো....
এই হল তার জীবন নদীর
সে ফলিত স্বপ্ন গুলো।
রোদে পুড়ে আর বৃষ্টিতে ভীজে
কাস্তে কুড়াল হাতে;
মাঠের বুকে ফসলের ঢেউয়ে
তবুও আজ সে হাসে।
আজ সেই হাসিতে জনপদ হাসে
বলে ফলনের কথা;
মৌসুম ভালো ছিল বলে তাই
নাহয় ওরা তো 'চাষা' !
সে মহামারী ব্যথাও ঝলসানো বুকে
বইছে আজ সে চাষী;
প্রতি ধূলিকণা কেঁদে কেঁদে বলে
আমরা তো আছি সাথী।
আজ জীবনের ডাকে রাজপথ ধরে
ঘুরছে সে দিকে দিকে --
ক্ষত -বিক্ষত বুকের পাজড়...
জ্বলছে যে ধুকে ধুকে ।
নির্বাক শত প্রশ্নের ভীড়ে
দাড়িয়ে ভাবছে আজি ;
এই দেশ সেই দেশ ......
যার মুক্তিসেনা আমি !!!
পেয়েছি যদিও অবজ্ঞা আর
অবহেলা তাতে কি !
তবু তো পেয়েছি আমার নিজের
আমার দেশের মাটি ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


