বিয়ের পর আর অনেকদিন পর
২৯ শে নভেম্বর, ২০০৬ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ছুয়ো না -
আমি আর একবার তার মান ভাঙাতে চেষ্টা করি
দয়া করে আমাকে ছুয়ো না -তার গলাটা শীতল শোনায়।
আমি পাশ ফিরে শুই। বুকের মধ্যে আটকে থাকা বন্ধ নিঃশ্বাস বের হয়ে আসে। আমি পাশ ফিরে শুই।
দাম্পত্য জীবনের প্রথম ঝগড়ার রাতের কথোপকথোনটা ছিল এমনই।
নর নারীর সম্পর্কের প্রথম দিকটায় মনে হত স্পর্শ দিয়েই সব দুরত্ব ঘুচে যাবে। কিন্তু বাস্তব হলো প্রথম স্পর্শের উন্মাদনা সময়ের সাথে সাথে ফিকে হতে শুরু করে। এক সময় স্পর্শটা দাম্পত্য ঘনিষ্টতার অভ্যাসের বাইরে আর কোন অনুভূতি তৈরী করে না। অভিমানের জায়গা নেয় বিরক্তি, রাগের জায়গা নেয় হতাশা। একসময় সেগুলোও দৈনন্দিনতার জায়গা নেয়। অবশ্য কখনও কখনও যদি অনেকদিন দেখা না হর্য় হয়ত আবার ফিরে আসে পুরাতন রাগ বিরাগ অভিমানের সেই খুনসুটি পর্ব কিন্তু ভিতর শুকিয়ে গেছে ততদিনে।আবার সেই নিজের মধ্যে গুটিয়ে শামুকের মতো বেচে থাকা। আসলে এ কেবল দুজনের সম্পর্ক নিয়ে ভাবতে গেলে দীর্ঘদিনের দাম্পত্যে ভাই বোনের মত একটা কিছু দাড়িয়ে যায়। সম্পর্কটা টিকে থাকে আরো অতিরিক্ত কোন কিছুর উপরে। আসলে অতিরিক্ত নয় এটাই মুল হয়ে দাড়ায়।সেখানে ও গো সম্মোধনটা পাল্টে গিয়ে দাড়ায় .... এর বাবা কিংবা মা। আমরা সবাই আমাদের রক্তের উত্তরাধিকারের কাছে বাধা -কারন স্নেহ বড়ই নিম্নগামী।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন